পুবের কলম, ওয়েবডেস্ক: ফের ভ্রু কোঁচকাচ্ছে যমুনা। রবিবার আরও একবার বিপদসীমা পার করল জলস্তর। নদীর জলের উচ্চতা প্রায় ২০৬ মিটার ছুঁই ছুঁই।

সূত্রের খবর, রবিবার দিল্লি ও তৎসংলগ্ন এলাকায় দিনভর প্রবল বৃষ্টি হয়। ফলস্বরূপ ফের একবার জল জমার সমস্যা দেখা গিয়েছে একাধিক জায়গায়।
তার মধ্যে হরিয়ানার হতনিকুন্ড বাঁধ থেকে জল ছাড়ার কারণে জলস্তর বেড়েছে যমুনার। গতকাল ২ লক্ষ কিউসেক জল ছাড়া হয়।

প্রসঙ্গক্রমে পূর্তমন্ত্রী  অতিশি জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজররাখা হচ্ছে। ত্রাণ শিবিরগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করা সম্পন্ন হয়েছে। সেন্ট্রাল ডিস্ট্রিক্ট, ইস্টার্ন ডিস্ট্রিক্ট, যমুনা বাজার এবং যমুনা খদ্দরের মতো এলাকার জন্য প্রস্তুত সরকার।