পুবের কলম,ওয়েবডেস্ক: কোটায় ফের আত্মঘাতী পড়ুয়া। চলতি মাসে কোটায় এটি দ্বিতীয় ঘটনা। মৃতের নাম উরুজ খান। বয়স ২০। উত্তরপ্রদেশের বাসিন্দা।
জানা গেছে, বিগত কয়েক বছর ধরে কোটায় নিটের জন্য প্রস্তুতি নিচ্ছিল সে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কোটার বিজ্ঞান নগর থানা এলাকায়। হোস্টেল রুম থেকে তার মৃতদেহ উদ্ধার হয়।চলতি বছর কোটায় এই নিয়ে ষষ্ঠ আত্মহত্যার ঘটনা ঘটল । মার্চের শুরুতে বিহারের বাসিন্দা, এক ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থী আত্মঘাতী হন। কেন উরুজ এমন চরম পদক্ষেপ করলেন, তা নিয়ে ধন্দে পরিবার।আরও পড়ুন:
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে উরুজকে একাধিক বার ফোন করেন তাঁর বাবা-মা। কিন্তু একবারেও ফোন রিসিভ করেনি সে। তাতেই সন্দেহ হয় পরিবারের। উরুজের বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন।
এর পর উরুজের ভাড়া বাড়িতে যায়। অনেক ডাকাডাকির পর দরজা না খুলতে সন্দেহ প্রবল হয়। খবর দেওয়া হয় পুলিশকে । পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখান থেকেই উরুজের ঝুলন্ত দেহ উদ্ধার করে তারা।