পুবের কলম, ওয়েবডেস্ক: আর কয়েকদিন পরে বহু প্রতীক্ষিত রামমন্দিরের উদ্বোধন। গর্ভগৃহে রামলালার মূর্তি প্রতিষ্ঠিত হবে। আগামী ২২ জানুয়ারি সেই মাহেন্দ্রক্ষণ। উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাকবেন সংঘ প্রধান মোহন ভাগবত।
সেইসঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে ক্রীড়াজগতের বিশিষ্ট ব্যক্তি থেকে শিল্পপতিরা উপস্থিত থাকবেন। উত্তরপ্রদেশে সাজো সাজো রব।আরও পড়ুন:
সব রকম প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছে গেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার নবনির্মিত অযোধ্য বিমানবন্দর এবং রেলস্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ জানুয়ারির আগেই ৩০ ডিসেম্বর রামজন্মভূমিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
উদ্দেশ্য, নবনির্মিত অযোধ্যা বিমানবন্দর এবং রেলস্টেশনের উদ্বোধন। ‘শ্রীরাম বিমানবন্দর’ উদ্বোধনের পরে ১৫ কিলোমিটার রাস্তা ধরে ‘রোড শো’ করবেন তিনি।আরও পড়ুন:
বৃহস্পতিবার রামমন্দির পরিদর্শন করবেন যোগী। মন্দির কাজ কোথায় কতটুকু কাজ বাকি রয়েছে তা খতিয়ে দেখবেন। রামলালার দর্শন সারবেন তিনি।
কথা বলবেন ‘শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’-এর সদস্যদের সঙ্গে। স্থানীয় কমিশনার অডিটোরিয়ামে বৈঠক করবেন জেলার পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। এদিকে রামমন্দিরের উদ্বোধনের প্রস্তুতি হিসেবেই পালটে দেওয়া হয়েছে অযোধ্যা স্টেশনের নাম। নতুন নাম হয়েছে অযোধ্যা ধাম জংশন। উত্তরপ্রদেশ সরকারই এই নতুন নাম সুপারিশ করেছে। ইতিমধ্যে যে সুপারিশে শিলমোহর দিয়েছে ভারতীয় রেল।