পুবের কলম ওয়েবডেস্ক : বাঙালি মানেই খাদ্যরসিক! বাঙালির আপদে - বিপদে, সুখে - দুঃখে, আ‌লু সিদ্ধ ও ডাল ভাতের জুড়ি মেলা ভার। কিন্তু আপনি কি জানেন আপনার ত্বককে সুস্থ রাখতে ডালের প্রয়োজনীয়তা ! আপনি জানলে অবাক হয়ে যাবেন । ত্বক সুস্থ রাখতে নামিদামি ব্র্যান্ড না, হেঁশেলের উপকরণ দিয়ে করুন রূপচর্চা। ত্বকের নানান সমস্যার সমাধান করতে মুসুর ডালের জুড়ি মেলা ভার!

এতে আপনার ত্বকের হারানো জেল্লা থেকে শুরু করে মুখে বয়সের ছাপ দু'টোই দূর হবে। দিনভর রাস্তাঘাটে থাকার কারণে ত্বক শুষ্ক হয়ে যায় , ত্বক শুষ্ক হয়ে গেলে মুসুর ডালের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। কি ভাবে বানাবেন সেই ফেসপ্যাক রইলো উপকরণ ও প্রণালী!

উপকরণ

ডাল ( প্রয়োজন মতো )

দুধ ( ৩/৪ চামচ)

মধু ( ১/২ চামচ)

জল (পরিমাণ মতো )

টক দই ( পরিমাপ মতো )

হলুদ গুড়ো ( হাফ টেবিল চামচ)

ত্বকের নানা সমস্যায় কী ভাবে ব্যবহার করবেন মুসুর ডাল? রইলও প্রণালী 

ত্বককে সুস্থ রাখতে ডালের প্রয়োজনীয়তা!

প্রথমে মুসুর ডালকে ভালো করে মিহি করে বেটে নিতে হবে, বা মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে।

বাটা হয়ে গেলে , বাটা মুসুর ডালের সঙ্গে দু' চা চামচ দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে মুখে লাগান। তার পর দু তিন মিনিট ভালো করে ঘষে ঘষে মালিশ করে নিতে হবে।এর পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। আপনার ত্বকের শুষ্কতা দূর হবে। ত্বক কোমল ও মোলায়েম হবে।

অবাঞ্ছিত রোম তুলতে

ডালের এই গুণ গুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন!<div class=