পুবের কলম ওয়েব ডেস্কঃ অভিশংসনের মুখে পড়তে পারেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। রামাফোসার বিরুদ্ধে ২০২০ সালে তার নিজস্ব খামার থেকে ৪ মিলিয়ন ডলার চুরির ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে। একটি স্বাধীন প্যানেলের প্রতিবেদনে দেখা গেছে, রামাফোসা তার পদের অপব্যবহার করেছেন এবং একটি দুর্নীতি-বিরোধী আইন ভঙ্গ করেছেন। তবে রামাফোসা অভিযোগ অস্বীকার করে বলেছেন সব অর্থই মহিষ বিক্রি থেকে পাওয়া। প্যানেলের তদন্ত রিপোর্ট পার্লামেন্টে হস্তান্তর করা হয়েছে।
এগুলো পরীক্ষার পর আগামী সপ্তাহে অভিশংসনের প্রক্রিয়া শুরু করা হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ফার্মগেট কেলেঙ্কারির সূত্রপাত ২০২০ সালের ফেব্রুয়ারিতে। সেসময় প্রাক্তন গুপ্তচর আর্থার ফ্রেজার প্রেসিডেন্ট রামাফোসার ফালা ফালা ফার্ম থেকে ৪ মিলিয়ন ডলার চুরির খবর লুকানোর অভিযোগ দায়ের করেন পুলিশের কাছে। প্রাক্তন প্রেসিডেন্ট জুমার ঘনিষ্ঠ মিত্র ফ্রেজার রামাফোসার বিরুদ্ধে অভিযোগ করেন, অর্থটি দুর্নীতি থেকে আয় করা এবং প্রেসিডেন্ট অপহরণকারী ও চোরদের ঘুষ দিয়েছেন। এত বড় অঙ্কের টাকা ডলারে রাখায় তা বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনও লঙ্ঘন করেছে বলে অভিযোগ। এদিকে, রামাফোসা একটি ডাকাতির বিষয় নিশ্চিত করার পর বলেছেন, চুরির পরিমাণ অভিযোগের চেয়ে কম ছিল। বলেছেন, মহিষ বিক্রি থেকে নগদ পাওয়া প্রায় ৫ লক্ষ ৮০ হাজার ডলার খামারবাড়ির সোফার কুশনের তলা থেকে চুরি হয়েছে। রামাফোসা তদন্ত প্রতিবেদনের জবাবে লিখেছেন, ‘আমি এটি করার জন্য কোনও নির্দেশ দিইনি।’ তবে এখনও ফার্মগেট কেলেঙ্কারি নিয়ে অনেক প্রশ্নের উত্তর নেই স্বাধীন প্যানেলের কাছে। তাই রামাফোসাকে ইমপিচ করতে গেলে বা আইনি উপায়ে ক্ষমতা থেকে সরাতে গেলে অনেক তদন্তের প্রয়োজন।ইমপিচমেন্টের মুখে দঃ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা!
ইমামা খাতুন
প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২২, ০৯:৪৩
আরও খবর
Closed Pak airspace বন্ধ পাক আকাশসীমা, বিপুল ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া।
আইপিএল শুরু ২২ মার্চ, উদ্বোধনী ম্যাচে নাইট-বিরাটদের মহাদ্বৈরথ
রাজ্যসভায় তৃণমূলের নতুন মুখ সামিরুল! কে এই প্রার্থী
মুখোমুখি হতে চলেছে মোদি- জেলেনস্কি! ভারতের পদক্ষেপে চাপে রাশিয়া
মাঝ আকাশে অর্ধনগ্ন হয়ে বিমান কর্মীকে ঘুসি,গায়ে থুতু মদ্যপ মহিলার
মাঝ আকাশে অর্ধনগ্ন হয়ে বিমান কর্মীকে ঘুসি,গায়ে থুতু মদ্যপ মহিলার
বিরল টিউমার, সদ্যোজাতকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন চিকিৎসকরা
বিরল টিউমার, সদ্যোজাতকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন চিকিৎসকরা
‘জয় জওয়ান, জয় কিষাণ...’ মোদির মুখে কংগ্রেসী স্লোগান
‘জয় জওয়ান, জয় কিষাণ...’ মোদির মুখে কংগ্রেসী স্লোগান
ট্রাফিক সার্জেন্টের মানবিক মুখ! ফুটপাতে এক খুদেকে পড়াচ্ছেন প্রকাশ ঘোষ
ট্রাফিক সার্জেন্টের মানবিক মুখ! ফুটপাতে এক খুদেকে পড়াচ্ছেন প্রকাশ ঘোষ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের