আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: ইউক্রেনে, রুশ হানার প্রায় বর্ষপূর্তি হতে চলল। ২০২১ এর ২২ ফেব্রুয়ারী পুতিনের রাশিয়া প্রথম আক্রমণ শানায় ইউক্রেনের ওপর। তারপর থেকেই চলছে লড়াই। মৃত্যপুরীতে পরিনত হয়েছে ইউক্রেন। দেশ ছেড়ে শরণার্থী হতে বাধ্য হয়েছেন বহু ইউক্রেনিয়ান নাগরিক।
কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন সে দেশের প্রেসিডেন্ট ভলাদিমির জেলোনস্কি।টাইম ম্যাগাজিনের তরফে এবার তাঁকেই ‘টাইম পার্সন অফ দ্য ইয়ার’ ঘোষণা করা হল।আরও পড়ুন:
ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনা। তাদের হামলায় গুঁড়িয়ে গিয়েছে একের পর এক ঘরবাড়ি, স্কুল এমনকি হাসপাতালও। কিন্তু নিজের দেশের সেনা ও নাগরিকদের পাশে থাকে লড়াইয়ের মনোবল জুগিয়ে চলেছেন প্রেসিডেন্ট জেলোনস্কি। তাই টাইমস ম্যাগাজিন এবার তাকেই বেছে নিয়েছে বছরের শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে।