পুবের কলম ওয়েব ডেস্ক: একটি মিষ্টি কুমড়ার ওজন কত হতে পারে? কম করে হলেও ১০ থেকে ১৫ কেজি। কিন্তু তা বলে ১,১৫৮ কেজি? অবিশ্বাস্য হলেও দৈত্যাকার এই সবজি ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক কৃষক।
আরও পড়ুন:
শুধু তাক লাগানোই নয়; ওজনে এবং বহরেও রেকর্ড সৃষ্টি করেছে এই কুমড়ো। আমেরিকার নিউ ইয়র্কের কৃষক স্কট অ্যান্ড্রেস এই বিশাল কুমড়ো ফলিয়েছেন।
আরও পড়ুন:
নিউ ইয়র্কে ‘দ্য গ্রেট পামকিন ফার্ম’ নামে প্রতিযোগিতায় সেরার পুরস্কার পেয়েছে এই কুমড়ো। স্কটের এই কুমড়োর ওজন ১;১৫৮ কেজি।
আরও পড়ুন:
তবে ইতালির এক কৃষক ১;২২৫ কেজি ওজনের একটি কুমড়ো ফলিয়ে আগেই বিশ্বরেকর্ড করেছেন। স্কট জানিয়েছেন; বিশ্বরেকর্ড সৃষ্টির জন্য দিনরাত এক করে কুমড়োর দেখাশোনা করেছেন।
আরও পড়ুন:
শেষপর্যন্ত বিশ্বরেকর্ড তৈরি করতে না পারলেও আপশোস নেই স্কটের। উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি ওজনের কুমড়ো ফলানোর রেকর্ড তাঁরই দখলে।