পুবের কলম, ওয়েব ডেস্ক: পঞ্চায়েত ভোট শুরু হওয়ার পর থেকেই একাধিক জায়গা থেকেই রাজনৈতিক সংঘর্ষের খবর আসতে থাকে। এমনকি অনেক জেলাতে কেন্দ্রীয় বাহিনী না থাকারও অভিযোগ তুলেছেন ভোটাররা। পুলিশের নিষ্ক্রিয় থাকার অভিযোগ উঠেছে একাধিক এলাকায়।
আরও পড়ুন:
নির্বাচন কমিশন জানায়, সকাল ন’টা পর্যন্ত প্রথম দু’ঘণ্টায় ১০.২৬ শতাংশ ভোট পড়েছে। পাশাপাশি অবিরাম সন্ত্রাস, বোমাবাজি, বুথ দখল, ছাপ্পা ভোটের অভিযোগ আসছে। এ পর্যন্ত অন্তত ৫ জনের মৃত্যুর খবর মিলেছে।
আরও পড়ুন:
উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আগুন জ্বলছে। তৃণমূলের অভিযোগ, বিরোধী দলগুলি সম্মিলিত শক্তিতে তাদের উপর আছড়ে পড়ছে। অন্যদিকে, বিরোধী দলগুলি শাসকের বিরুদ্ধে এই অশান্তির বাতাবরণ তৈরি করার অভিযোগ তুলেছেন।