পুবের কলম,ওয়েবডেস্কঃ বিদ্বেষপ্রসূত হামলা থেকে মুসলিম প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণে ১৫ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছে ব্রিটেন সরকার। আগামী চার বছরে দেশটির মসজিদ, মাদ্রাসা ও কমিউনিটি সেন্টারগুলো রক্ষা করতে এই অর্থ ব্যয় করা হবে। ব্রিটিশ সরকার এই ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন:
গত ফেব্রুয়ারির শেষের দিকে প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইহুদি স্কুল, সিনাগগ (ইহুদিদের উপাসনালয়) এবং ইহুদি সম্প্রদায়ের অন্যান্য প্রতিষ্ঠান রক্ষার জন্য ৮ কোটি ৯৭ লাখ ৩২ হাজার ডলারেরও বেশি অর্থ সরবরাহের প্রতিশ্রুতি দেওয়ার পরে এই পদক্ষেপ নেওয়া হলো।
আরও পড়ুন:
ব্রিটেনে ইসলামোফোবিয়া বা ইসলামভীতি বাড়িয়ে তোলার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছেন সুনাক ও তাঁর কনজারভেটিভ দল। মুসলিমবিরোধী মনোভাব ও নির্যাতন পর্যবেক্ষণকারী একটি সংস্থা জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাস হামলা চালানোর পর থেকে ব্রিটেনে ইসলামভীতি থেকে সৃষ্ট ঘটনা তিন গুণেরও বেশি বেড়েছে।
আরও পড়ুন:
নতুন এই তহবিলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেন, ‘আমাদের সমাজে মুসলিমবিরোধী বিদ্বেষের কোনো স্থান নেই। আমরা মধ্যপ্রাচ্যের ঘটনাকে ব্রিটিশ মুসলিমদের বিরুদ্ধে নির্যাতনকে ন্যায্যতা দেওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করতে দেব না।’
আরও পড়ুন: