পুবের কলম ওয়েব ডেস্ক: মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নায়ারিতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩৩ জন।
আরও পড়ুন:
স্থানীয় সময় শনিবার রাতে বাসটি একটি হাইওয়ে দিয়ে যাওয়ার সময় প্রায় ১৫ মিটার গভীর খাদে পড়ে যায় বলে নায়ারিত প্রদেশের প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন:
টুইটারে দেওয়া প্রসিকিউটরের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনার পরপরই কেন্দ্রীয় ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে উদ্ধার তৎপরতা চালানো হয়।
আরও পড়ুন:
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ১৮ জনের মধ্যে ১১ জনই নারী। আহতদের মধ্যে অন্তত ১১ শিশুকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।