পুবের কলম ওয়েব ডেস্ক: ভালোবাসা মানে না বয়সের বাধা! তা একবার ফের প্রমাণ করল ১৮ বছরের শাহজাদ আর ৩৫-এর কোমল।
এই ‘আজব প্রেম কি গজব কাহানি'র গল্প শোনা যাচ্ছে পাকিস্তানে। এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়াতেও সাড়া ফেলেছে।১৮ বছরের শাহজাদা ৩৫ বছরের কোমলকে ছেড়ে বাঁচতে পারছিল না।
তাই এই সম্পর্ককে নাম দিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। কিন্তু এই সম্পর্কের পরিণতির পথ তাদের জন্য খুব মসৃণ ছিল না। এই বিয়ের জন্য শাহজাদাকে তার পরিবারের সদস্যদের সহিংসতার শিকারও হতে হয়। এসব সত্ত্বেও তাদের প্রেমের গভীরতায় কোনও প্রভাবই পড়েনি। ৩৫ বছরের কোমল, শাহজাদার দূর সম্পর্কের আত্মীয় বলেও জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই অসম বয়সি যুবক-যুবতীর ছবি পোস্ট হতেই দ্রুত ভাইরাল হয়। এই বিয়ে নিয়ে নেটিজেনদের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া প্রকাশ্যে এসেছে।আরও পড়ুন:
সবচেয়ে মজার বিষয় হল, দু’জনে দু’জনকে ‘বিশেষ’ নামে ডাকে।
আরও পড়ুন:
১৮ বছরের শাহজাদকে কোমল ভালোবেসে ‘মিট্টু’ নামে ডাকে। অন্যদিকে শাহজাদা কোমলের নাম রেখেছে ‘পিঙ্কি’।
পিঙ্কি-মিট্টুর ভালোবাসার গল্প এখন পাকিস্তানের চ্যানেলগুলিতেও বহুল চর্চিত বিষয়।আরও পড়ুন:
পাকিস্তানি মিট্টু আর পিঙ্কির লাভ স্টোরি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক মজাদার কমেন্ট আসছে। এক ইউজার লিখেছেন, ‘দুলহাকে ১৮ নয় ১৩ বছরের মনে হচ্ছে।’ অন্য এক ইউজার লিখেছেন, ‘৩৫ বছরে কেউ যুবতী হয় না, মহিলা হয়।’ অন্য একজন লিখেছেন, ‘আমার বিশ্বাসই হচ্ছে না এই লাভ স্টোরি সত্যি।’ আর এক ইউজার লিখেছেন, ছেলেটির ১৬ বছর বয়স আমি বিশ্বাস করি না। এ ধরনের আরও অনেক মজাদার মন্তব্য করেছেন নেটিজেনরা।
আরও পড়ুন: