০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুদানে ভয়াবহ বিমান দুর্ঘটনা, এক ভারতীয়-সহ মৃত্যু ২০ জনের

পুবের কলম ওয়েবডেস্ক: আফ্রিকার দক্ষিণ সুদানে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল যাত্রিবাহী একটি বিমান। এই দুর্ঘটনায় এক ভারতীয়-সহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুজন পাইলটকে নিয়ে মোট ২১ জন ছিলেন বিমানটিতে।

রাজধানী জুবার উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। যদিও ওড়ার পরেই স্থানীয় সময় সাড়ে ১০টা নাগাদ বিমানবন্দর থেকে ৫০০ মিটার দূরে ভেঙে পড়ে বিমানটি। দক্ষিণ সুদান সরকারের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় বিমানের পাইলট ও কো-পাইলটও মারা গিয়েছেন। যাত্রীরা সকলেই ওই তৈলক্ষেত্রের কর্মী। এদের মধ্যে ১৬ জন সুদানি, ২ জন চিনা, একজন ভারতীয়। দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি তৈলক্ষেত্রের সুদানি ইঞ্জিনিয়ার। তাঁকে দ্রুত বেনিতুই স্টেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।

আরও পড়ুন: ওয়াশিংটনে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার

সর্বধিক পাঠিত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে আশ্রয়কেন্দ্রে লাখ লাখ ইসরায়েলি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দক্ষিণ সুদানে ভয়াবহ বিমান দুর্ঘটনা, এক ভারতীয়-সহ মৃত্যু ২০ জনের

আপডেট : ৩০ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার