পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। শনিবার মোট ১৯৫ জনের নাম প্রকাশ করা হয়। এর মধ্যে রয়েছেন বাংলার ২০ জন। বারাণসী থেকে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গান্ধিনগর থেকে প্রার্থী হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রাজস্থানের কোটায় প্রার্থী হচ্ছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। লখনউয়ে রাজনাথ সিং এবং আমেঠি থেকে প্রার্থী হচ্ছেন স্মৃতি ইরানিকে। এর মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছেন নিশীথ প্রামাণিক, মনোজ টিগ্গা, সুকান্ত মজুমদার, রানাঘাটে জগন্নাথ সরকার, বনগাঁয় শান্তনু ঠাকুর, কাঁথিতে সৌমেন্দু অধিকারী, হাওড়ায় রথীন চক্রবর্তী, লকেট চক্রবর্তী, হিরণ চট্টোপাধ্যায়, বাঁকুড়ায় সুভাষ সরকার, সৌমিত্র খান প্রার্থী হচ্ছেন।আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথম তালিকায় ১৮০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি।
বিজেপির প্রথম প্রার্থী তালিকায় জোর দেওয়া রয়েছে মহিলা ও যুবদের উপর। ১৯৫ জনের তালিকায় নাম রয়েছে ২৮ জন মহিলা এবং ৪৭ জন যুব নেতার। তফসিলি জাতির প্রার্থী হয়েছেন ২৭ জন, তফসিলি উপজাতির ২৫ জন, ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণির ৫৭ জন। সব থেকে বেশি প্রার্থী ঘোষণা করা হয়েছে উত্তর প্রদেশের ৫১ জনের। এরপর রয়েছে পশ্চিমবঙ্গের ২০ জনের নাম। এছাড়া, গুজরাতের ১৫ জন, রাজস্থানের ১৫ জন, কেরলের ১২ জন, তেলঙ্গানা ৯ জন, ঝাড়খন্ড ১১ জন, ছত্তিশগড়ের ১১ জন, দিল্লির ৫ জন, জম্মু-কাশ্মীরের ২ জন এবং ত্রিপুরা, গোয়া ও আন্দামান নিকোবর থেকে ১ জন করে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।অরুণাচল প্রদেশ: দুটি আসন থেকে ফের প্রার্থী- কিরণ রিজিজু, তাপির গাওকে
আরও পড়ুন:
নয়া দিল্লি- বাঁসুরি স্বরাজ, কমলজিৎ শেরাওয়াত, রামবীর সিং বিধুরি, প্রবীণ খান্ডেলওয়াল, মনোজ তিওয়ারি
আরও পড়ুন:
আন্দামান ও নিকোবর-বিষ্ণুপদ রায়
আরও পড়ুন:
ডিব্রুগড় - কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল
আরও পড়ুন:
পোরবন্দর- মনসুখ মান্ডব্য,
আরও পড়ুন:
গুনা - জ্যোতিরাদিত্য সিন্ধিয়া,
আরও পড়ুন:
বিকানের- অর্জুন রাম মেঘাওয়াল,
আরও পড়ুন:
যোধপুর- গজেন্দ্র শেখাওয়াত
আরও পড়ুন:
সেকেন্দরাবাদ- জি কিষাণ রেডডি
আরও পড়ুন:
মথুরা- হেমা মালিনী
খেরি-অজয় মিশ্র টেনি
আরও পড়ুন:
ফতেপুর- সাধ্বী নিরঞ্জন
আরও পড়ুন:
মধ্য প্রদেশের বিদিশা কেন্দ্র: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান