পুবের কলম, ওয়েবডেস্কঃ পরিবর্তনের পর রাজ্য সরকার সমস্ত স্তরের মানুষের সার্বিক উন্নয়নে বিশেষ নজর দিয়েছে। বিশেষ করে পিছিয়ে পড়া সংখ্যালঘু ও আদিবাসী সমাজের জন্য রাজ্য সরকার বেশ কিছু প্রকল্পও চালু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুরোহিতদের যেমন ভাতা দেয়, তেমনই ইমাম-মুয়াজ্জিনদের ভাতার বন্দোবস্ত করেছে। এবার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে এবং সমাজিক উন্নয়নের জন্য আগামীর পথ নিয়ে আলোচনা করতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হতে চলেছে মহাসমাবেশ।
আরও পড়ুন:
জানা গিয়েছে, রাজ্যের ইমাম-মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২১ আগস্ট নেতাজি ইন্ডোরে ইমাম-মুয়াজ্জিনদের সমাবেশ হবে।
সেই ইমাম সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও থাকবেন রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। প্রস্তুতিসভায় তিনি বলেন, সামাজিক মূল্যবোধ বাঁচিয়ে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করা ও রাজ্যের জনকল্যাণমূলক সরকারের পাশে থাকতে সবাই আহ্বান জানান ফিরহাদ হাকিম।আরও পড়ুন:
এই সমাবেশকে উপলক্ষ করে মঙ্গলবার কলকাতা টাউন হলে একটি বিশেষ বৈঠক হয়।
সেখানেই ২১ তারিখের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। তাতে বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন। একইসঙ্গে এ দিন গঠিত হয়েছে সাত জনের একটি কমিটি।আরও পড়ুন:
এ উপলক্ষে মঙ্গলবারের বৈঠকে বহু বিশিষ্টজন উপস্থিত সাংসদ খলিলুর রহমান, নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসেমী, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আবদুল গণি, বিধায়ক মোশাররফ হোসেন, সৌমিক হোসেন, তৃণমূল মাদ্রাসা, শিক্ষক নেতা এ কে এম ফারহাদ, ইমামদের আহ্বায়ক মাওলানা আবদুর রাজ্জাক, সাহুদ আলম, মাওলানা বাকিবিল্লাহ, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি, জাভেদ খান, রেড রোডের ইমামে ঈদাইন কারী ফজলুর রহমান, মুহাম্মদ কামরুজ্জামান, হজ কমিটির সদস্য কুতুবউদ্দিন তরফদার, আধুল হামিদ প্রমুখ।
আরও পড়ুন:
২১ আগস্টের কর্মসূচি সম্পর্কে মাওলানা শফিক কাসেমী বলেন, আমরা প্রাথমিকভাবে সাতজনের একটি কমিটি গঠন করেছি।
আপাতত চূড়ান্ত কিছু হয়নি। পরিস্থিতি দেখে পরে সদস্যদের যোগ করা হতে পারে।আরও পড়ুন:
তবে ২১ শে আগস্ট যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা হচ্ছে, তা এক প্রকার নিশ্চিত বলে জানিয়েছেন মাওলানা শফিক কাসেমী। ইমামদের একটি সূত্রে জানা গিয়েছে, তাঁরা দীর্ঘদিন ধরে ভাতা বাড়ানোর দাবি তুলেছিলেন, রাজ্য সরকার সেই দাবিকে বিবেচনা করতে চলেছে। সম্ভবত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে ইমাম এবং মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: