০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পড়ুয়াহীন ২২৬টি সরকারি স্কুল, ঝুঁকছে বেসরকারি বিদ্যালয়ের দিকে

প্রতীকী ছবি

পুবের কলম প্রতিবেদক:  শিক্ষক কম। কোনও স্কুলে  দুটি বা তিনটি। কোনও কোনও স্কুলে আবার  ক্লাসের নাম গন্ধ নেই। তার উপর অর্ধেকটা সময় গল্পগুজবে কাটে শিক্ষকদের একাংশের। আর এর ফল ভোগ করছে স্কু্লগুলি। অভিভাবকরা জিজ্ঞাসা করছেন।

এর  জেরে ৮ হাজার সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্পন্সরড স্কুল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, আর তাও স্রেফ পড়ুয়ার অভাবে। কলকাতা সহ প্রায় সব জেলা স্কুলই এই তালিকায় রয়েছে। এর মধ্যে যেমন রয়েছে প্রাক প্রাথমিক, প্রাথমিক স্কুল, তেমনই রয়েছে উচ্চ প্রাথমিক থেকে মাধ্যমিক স্কুলগুলিও  ।

রাজ্যে পড়ুয়া শূন্য ২২৬টি স্কুল । ৮ হাজার ২০৭ টি স্কুলে পড়ুয়ার সংখ্যা তলানিতে।

স্কুল বাড়ি আছে। শিক্ষক আছে। বেঞ্চ আছে, ব্ল্যাক বোর্ড আছে। ক্লাস শুরু ও শেষের ঘণ্টা আছে। শুধু নেই পড়ুয়া। রাজ্যের হাজার হাজার স্কুল এখন পড়ুয়ার সংখ্যা নেমে গিয়েছে ৫০ এর নিচে। আর তার মধ্যে ২২৬ টি স্কুল তো পড়ুয়াই নেই। মনে করা হচ্ছে, সরকারি সূত্রের দাবি, জন্মহার কমে যাওয়া এবং বেসরকারি স্কু্লের বাড়বাড়ন্ত, এই পড়ুয়া কমে যাওয়ার জন্য এই কারণ।

এদিকে স্কুলগুলিতে কেন ছাত্রছাত্রী কম, সেই তথ্য চেয়ে জেলা স্কুল শিক্ষা দফতরের কাছে রিপোর্ট তলব করেছে শিক্ষা দফতর।

শিক্ষক সংগঠনের একাংশের আর্জি, স্কু্লগুলিতে পড়ুয়া টানতে শিক্ষক নিয়োগ সহ অন্যান্য কর্মসূচী গ্রহণ করুক।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সব মার্কিন ঘাঁটি ধ্বংস, নিখুঁতভাবে টার্গেটে হামলা করছে ইরান: প্রাক্তন মার্কিন সেনা কর্নেল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পড়ুয়াহীন ২২৬টি সরকারি স্কুল, ঝুঁকছে বেসরকারি বিদ্যালয়ের দিকে

আপডেট : ২৯ অগাস্ট ২০২৩, মঙ্গলবার