পুবের কলম ওয়েবডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে নির্বিচারে গুলি করে অন্তত ৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলের সেনাবাহিনী। এই হামলায় আহত হয়েছেন আরও ২ জন। নিহতদের মধ্যে রয়েছেন একজন তরুণী ও দুই জন যুবক। দুটি ভিন্ন ঘটনায় হত্যাকাণ্ড চালায় ইহুদি সেনা।
ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, আম্মার শফিক আবু আফিফা বেত ফাজার শহরের কাছে ইসরাইলি দখলদার বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে ইসরাইলি সেনাবাহিনী তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। আবু আফিফা অধিকৃত পশ্চিম তীরের হেবরনের উত্তরে আল-আরুব শরণার্থী শিবিরের বাসিন্দা ছিলেন। এছাড়া উত্তর ওয়েস্ট ব্যাঙ্কে গ্রেফতার অভিযানের সময় গুলি করে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সীমান্ত পুলিশ। ইসরাইলি সীমান্ত পুলিশের দাবি, জেনিন শরণার্থী শিবিরে এক সন্দেহভাজনকে ধরতে যায় পুলিশ। তাকে গ্রেফতারের পর ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এর জবাবে পাল্টা গুলি চালায় ইসরাইলি সেনাও। নিহতদের দুজন প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের সদস্য বলে দাবি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, জেনিনে খুব ভোরে ইসরাইলি বাহিনী গোপন অভিযান চালিয়ে এসব ফিলিস্তিনিকে হত্যা করেছে।আরও পড়ুন:
ইসরাইলি বাহিনী জানিয়েছে, সাধারণ ফিলিস্তিনিরাও তাদের দিকে পেট্রোল বোমা, পাথর ও গ্রেনেড নিক্ষেপ করেছে। যদিও ইসরাইলি সেনার কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে ওল্ড সিটিতে টহল দেওয়ার সময় শিক্ষার্থীদের হয়রানি করছিল ইসরাইলি বাহিনী। প্রায় ২০০ শিক্ষার্থী স্কুলে যাচ্ছিলেন, তখন তল্লাশি চৌকিতে তাদের থামিয়ে হয়রানি করে তারা। জবাবে শিক্ষার্থীরা পাথর ছুড়লে ইসরাইলি সেনারা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।