পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে কসবা কাণ্ডে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারীরা এই মামলাগুলি দায়ের করার অনুমতি চান। আদালত তাঁদের অনুমতি দেয়।কসবা ল’ কলেজের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সেখানে আবেদন, আদালতের তত্ত্বাবধানে এবং অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্ত হোক।আগামী বৃহস্পতিবার এই মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে।
আইনজীবী সৌম্যশুভ্র রায়, সায়ন দে এবং বিজয় কুমার সিংহল মামলা দায়ের করার অনুমতি চান। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি সেই অনুমতি দেন। আইনজীবীরা দাবি করেন, আদালত এবং অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্ত হোক এবং কলেজে নিরাপত্তা সুনিশ্চিত করা হোক।এই ঘটনায় ইতিমধ্যেই জড়িত তিনজন গ্রেফতার হয়েছে। কলেজের নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করা হয়েছে। কলেজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তদন্ত চালাচ্ছে। নির্যাতিতার বয়ানের সঙ্গে নানা ফুটেজ মিলেও গিয়েছে বলে জানা গেছে।আরও পড়ুন:
প্রসঙ্গত, গত সপ্তাহের শেষে কসবার কলেজে এই ঘটনা সামনে আসে।
কলেজে পড়ুয়া এক ছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে কলেজেরই অস্থায়ী কর্মী ও তৃণমূল ছাত্র পরিষদ নেতা ধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠে। সঙ্গী ছিল আরও দুইজন। তারা ওই কলেজেরই পড়ুয়া। পুলিশ অভিযোগ পেয়েই কয়েক জনকে গ্রেফতার করে। কলেজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নামে ও ঘটনা পুনর্র্নিমাণ করে সত্যাসত্য অনুসন্ধানে জোর দিয়েছে। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলকাতা পুলিশ ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে।আরও পড়ুন:
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে দু’জন বর্তমান ছাত্র, একজন প্রাক্তনী যিনি বর্তমানে ওই কলেজের অস্থায়ী কর্মী এবং মূল অভিযুক্ত।
এছাড়া, কলেজের নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করা হয়েছে। এই মামলার তদন্তের জন্য কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার (দক্ষিণ শহরতলি) প্রদীপকুমার ঘোষালের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে , বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। কসবা কাণ্ডে দায়ের হওয়া সব’কটি মামলার শুনানি আগামী বৃহস্পতিবার হওয়ার সম্ভাবনা রয়েছে।এর আগে আইনজীবীদের পক্ষ থেকে প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি জানানো হয়।আরও পড়ুন:
পাশাপাশি এই ঘটনায় যুক্ত পুলিশ আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখতে তাঁদের রিপোর্ট তলব করার জন্য আবেদন জানানো হয়েছে।এই মামলায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্যাতিতার সুবিচার নিশ্চিত করতে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন মামলাকারীরা। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে।