পুবের কলম, ওয়েবডেস্ক: ভিডিয়ো দেখা এবং শেয়ার করার ক্ষেত্রে জনপ্রিয় গুগল প্লাটফর্মের ইউটিউব এবার বড় বদল আনতে চলেছে। একটি ব্লগ পোস্ট করে কর্তৃপক্ষ জানিয়েছে, স্মার্ট টিভি এবং বড় স্ক্রিনে ইউটিউব কনটেন্টে এবার লম্বা সময়ে বিজ্ঞাপন দেখানো হবে এবং তা স্কিপও করা যাবে না। কোম্পানি ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন সম্পূর্ণ দেখানোর পরই আপনার পছন্দের ভিডিয়োটি দেখতে পারবেন। বর্তমানে ইউটিউবে চ্যানেলে ১৫ সেকেন্ডের ভিডিয়ো চলে এবং তার বেশিরভাগই স্কিপ করা যায়।
ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন না করে ভিডিয়ো দেখার ক্ষেত্রে বড় সমস্যার সম্মুখীন হবেন ইউজার্সরা। তাদের কনটেন্টের মধ্যেই দীর্ঘ সময় ধরে বিজ্ঞাপন দেখতে হবে।আরও পড়ুন:
যদিও বর্তমানে এই বদল শুধুমাত্র আমেরিকার ইউজার্সদের জন্য লাগু হবে যারা ইউটিউব সিলেক্টে কনটেন্ট দেখছেন। এখনও পর্যন্তও নিশ্চিত নয়, ইউটিউব সংস্থার এই বদল ভারত এবং অন্যান্য মার্কেটে লাগু হবে কি না। সম্ভবত ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার পরই কোম্পানি পরবর্তী সিদ্ধান্ত নেবে।