মদিনা, ২৪ মে: হজযাত্রীদের পরিষেবায় মদিনার পবিত্র মসজিদে নববিতে প্রতিদিন ৩০০ টন জমজমের পানি সরবরাহ করছে মক্কার গ্র্যান্ড মসজিদ কর্তৃপক্ষ। , মুসল্লিদের সুপেয় পানির চাহিদা মেটাতে মসজিদে নববির একটি স্টোরেজ ইউনিটে প্রতি মাসে ৯ হাজার টন জমজমের পানি যাচ্ছে। অর্থাৎ, দৈনিক মদিনায় যাচ্ছে ৩০০ টন জমজমের পানি। সউদির দুই পবিত্র মসজিদের দেখভালের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের (জেনারেল অথরিটি) অনুমোদিত একটি পরীক্ষাগার এই পানির মান ও নিরাপত্তা পরীক্ষা করে থাকে। এ জন্য তারা জমজমের সব উৎস থেকে নমুনা নিয়ে পরীক্ষা করে।
তারা প্রতিদিন ৮০টি নমুনা পরীক্ষা করে।আরও পড়ুন:
জমজমের পানি বিদেশি মুসল্লিদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। তাঁরা সউদি আরবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন শেষে দেশে ফিরে আত্মীয়স্বজন, বন্ধুদের এই পবিত্র পানি উপহার হিসেবে দেন। আগামী মাসে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার সারা বিশ্ব থেকে ২০ লক্ষেরও বেশি মুসল্লি পবিত্র হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে। এই হজকে বলা হয় বিশ্বের বৃহত্তম মানব সমাবেশ।
আরও পড়ুন: