আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: কর্ণাটক ও মহারাষ্ট্রের সীমান্তে কিতাওয়াদা জলপ্রপাতে সেলফি তুলতে গিয়ে পিছলে পড়ে চার তরুণীর মৃত্যু হয়েছে। মৃতরা বেলগাভি জেলার বাসিন্দা।
আরও পড়ুন:
নিহতরা হলেন উজ্জ্বল নগরের আছিয়া মুজাওয়ার (১৭), আনাগোলার কুদশিয়া হাসাম প্যাটেল (২০), রুক্কাশার ভিস্তি (২০) এবং জাটপাট কলোনীর তাসমিয়া (২০)। বেলগাভির চল্লিশজন তরুণী কর্ণাটক ও মহারাষ্ট্রের সীমান্তে কিতাওয়াদা জলপ্রপাতে বেড়াতে গিয়েছিলেন।
ভ্রমণের সময় সেলফি তুলতে গিয়ে ঘটে যায় দুর্ঘটনাআরও পড়ুন:
পিছলে পড়েন পাঁচ তরুণী। পাঁচ তরুণীর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়।
আরও পড়ুন:
কিতাওয়াদার স্থানীয় গ্রামবাসী মহেশ হেব্বালওয়ার বলেন, "কিতাওয়াদে ক্ষুদ্র সেচ দফতরের দুটি বাঁধ রয়েছে এবং এক নম্বর বাঁধ থেকে জল প্রবাহের কারণে তৈরি একটি জলপ্রপাতে ঘটনাটি ঘটেছে। এই মেয়েরা গভীর জলে নেমে সেখানে ছবি তোলার চেষ্টা করতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।