পুবের কলম, ওয়েবডেস্ক: হামাসের 'আল-আকসা তুফান'  অভিযানে অন্তত ৪০ ইহুদিবাদী নিহত এবং ৩ শতাধিক আহত হয়েছে। বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। স্থল, আকাশ এবং সমুদ্র থেকে একযোগে ওই অভিযান চালানো হয়েছে। অভিযান শুরুর ২০ মিনিটের মধ্যে ৫ হাজারের বেশি রকেট নিক্ষেপ করেছে। তার পাশাপাশি প্রতিরোধ আন্দোলনের সংগ্রামী বাহিনী ১৯৪৮ সালের অধিকৃত অঞ্চলে সফলভাবে অনুপ্রবেশ করে কঠোর আঘাত হেনেছে।

ওই অভিযানে ব্যাপক হতাহতের পাশাপাশি ইহুদিবাদী বহু সেনাও গ্রেফতার হয়েছে। আল-আকসা তুফান অভিযানে ফিলিস্তিনি যোদ্ধারা ইহুদিবাদী বসতি 'নাহাল ওজ'ও দখল করেছে। তারা অধিকৃত অঞ্চলের দক্ষিণে ইহুদিবাদী সেনাদের একটি বিমান ঘাঁটিতে প্রবেশ করে তাদের বেশ কয়েকটি এফ-১৬ বোমারু বিমান গাজায় স্থানান্তর করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর,  ফিলিস্তিনি প্রতিরোধের আজকের অভিযান ২০০৮ সালের পর থেকে নজিরবিহীন।

https://www.youtube.com/watch?

v=iuMVPhmxPPE

এই ভূমি দখলের শুরু থেকে ফিলিস্তিনি প্রতিরক্ষামূলক অভিযানের ইতিহাসে আজকের অভিযানকে একটি টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আজকের অভিযানে ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ব্যর্থতার ইতিহাসে আরেকটি ঐতিহাসিক ব্যর্থতা যুক্ত হলো। এই ব্যর্থতা নেতানিয়াহুর জোট সরকারের পতন ডেকে আনতে পারে বলে আশঙ্কা। নেতানিয়াহুর সামনে এই ক্ষতি পূরণ করার কোন উপায় নেই। শেষ খবর পাওয়া পর্যন্ত  ফিলিস্তিনীদের বিরুদ্ধে বড় আকারের অভিযান শুরু করেছে ইসরাইল।