পুবের কলম ওয়েবডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের হোক্কাইডো। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১। শনিবার ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পে উপকূলীয় শহর কুশিরো এবং নেমুরোকে কেঁপ ওঠে। তবে উপকূলীয় ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। জাপানে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত। এটি একটি তীব্র ভূমিকম্পের ক্রিয়াকলাপ, যা দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত।ভবনগুলো যেন শক্তিশালী ভূমিকম্প সহ্য করতে পারে তা নিশ্চিত করার উদ্দেশ্যে দেশটির কঠোর নির্মাণ বিধি রয়েছে। এ ছাড়াও বড় ঝাঁকুনির জন্য প্রস্তুত থাকতে সেখানে নিয়মিত জরুরি মহড়া অনুষ্ঠিত হয়।