পুবের কলম ওয়েব ডেস্ক : ফিলিপাইন্সের এক প্রাদেশিক গভর্নর-সহ ৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার সকালে দেশটির মধ্যাঞ্চলের নিগ্রোস ওরিয়েন্টাল প্রদেশে তাদেরকে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীর দল। এ ঘটনায় বন্দুকধারীদের আটক করতে অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশটিতে প্রায়ই রাজনীতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তারই ধারাবাহিকতায় এবার প্রাদেশিক গভর্নর হত্যার ঘটনা ঘটল।
ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ বলেছে,সন্দেহভাজন ৬ জন বন্দুকধারীর পরনে একই ধরনের পোশাক ছিল। তারা রাইফেল হাতে পামপ্লোনা শহরে গভর্নর রোয়েল দেগামোর বাড়িতে প্রবেশ করে এবং এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। গোলাগুলির ঘটনায় ৫৬ বছর বয়সি গভর্নর রোয়েল দেগামো ও আরও ৫ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন গভর্নরের স্ত্রী জেনিস দেগামো। জেনিস পামপ্লোনা শহরের মেয়র। এক ট্যুইটার বার্তায় তিনি বলেন, ‘গভর্নর দেগামোর এমন মৃত্যু কাম্য নয়। শনিবারও তিনি তার এলাকার সেবায় নিয়োজিত ছিলেন।’ প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের রাজনৈতিক মিত্র ছিলেন দেগামো। এ ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কোস। সেইসঙ্গে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বন্দুকধারীদের উদ্দেশে মার্কোস বলেছেন, ‘তোমরা যেই হও, তোমাদের খুঁজে বের করা হবে। এখনই আত্মসমর্পণ কর। এটাই হবে তোমাদের সবচেয়ে ভালো সুযোগ।’ফিলিপাইন্সে গভর্নর-সহ খুন ৬ জন
ইমামা খাতুন
প্রকাশিত:
৪ মার্চ ২০২৩, ১৫:৩৪
আরও খবর
আন্দোলনকারী মহিলাদের নিয়ে কঙ্গনার মন্তব্যে দেশজুড়ে বিতর্ক, লখনউয়ে বিজেপি সাংসদের কুশপুতুল দাহ কংগ্রেসের
সংসদে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের উপস্থিতিতে তুঙ্গে জল্পনা
কৃষ্ণনগরে ধর্ষণ ও খুনের ২ বছর পর সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর 'জনতার দরবারে' নির্যাতিতার মা
বিশেষ পরিস্থিতি ছাড়া ছররা গুলি ব্যবহার নয়, যন্তর মন্তর কাণ্ডে কেন্দ্রকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
পড়ুয়াদের বিক্ষোভে পেলেট গান বিতর্ক, বাহিনীর সমস্ত কাজের দায়ভার নিলেন সিআরপিএফ ডিজি
পড়ুয়াদের বিক্ষোভে পেলেট গান বিতর্ক, বাহিনীর সমস্ত কাজের দায়ভার নিলেন সিআরপিএফ ডিজি
যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে ‘কঠোর পরিণতি’, মিত্র দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে ‘কঠোর পরিণতি’, মিত্র দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি
যন্তর মন্তরে ফের র্যাফ ও ব্যারিকেড, সিজেপি-র নতুন বিক্ষোভের হুঁশিয়ারিতে দিল্লিতে কড়া নিরাপত্তা
যন্তর মন্তরে ফের র্যাফ ও ব্যারিকেড, সিজেপি-র নতুন বিক্ষোভের হুঁশিয়ারিতে দিল্লিতে কড়া নিরাপত্তা
বুর্জ খলিফাকে ছাড়াতে ফের শুরু জেদ্দা টাওয়ারের নির্মাণ: বিশ্বের উচ্চতম ভবনের অপেক্ষায় সৌদি আরব
বুর্জ খলিফাকে ছাড়াতে ফের শুরু জেদ্দা টাওয়ারের নির্মাণ: বিশ্বের উচ্চতম ভবনের অপেক্ষায় সৌদি আরব
মার্কিন সেনাদের মোবাইল ভিডিও থেকেই হামলার লক্ষ্য ঠিক করছে ইরান, সতর্ক সেন্টকম প্রধান
মার্কিন সেনাদের মোবাইল ভিডিও থেকেই হামলার লক্ষ্য ঠিক করছে ইরান, সতর্ক সেন্টকম প্রধান
ইরানে রাতভর মার্কিন হামলা, একাধিক প্রদেশে বিস্ফোরণ
ইরানে রাতভর মার্কিন হামলা, একাধিক প্রদেশে বিস্ফোরণ
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
আইনে পরিবর্তন, তবুও জাপানের সিংহাসনে নারীদের প্রবেশাধিকার নেই