আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: দুটি ভিন্ন ঘটনায় শনিবার মুম্বই বিমানবন্দরে বাজেয়াপ্ত করা হল ৬১ কেজি সোনা। শুক্ল দফতরের আধিকারিকরা জানিয়েছেন এই বাজেয়াপ্ত হওয়ার সোনার বর্তমান বাজার মূল্য কমপক্ষে ৩২ কোটি টাকা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মোট সাতজনকে। যার মধ্যে আছে দুই মহিলাও।
আরও পড়ুন:
পাচার করার অভিনব কায়দাও বিস্মিত করেছে শুল্ক দফতরের আধিকারিকদের। সাতজন পাচারকারীর মধ্যে চারজন ভারতীয়। তারা সকলেই তানজানিয়া থেকে ফিরছিল। মুম্বই কাস্টমসের অফিসাররা জানিয়েছেন একদিনের নিরিখে বাজেয়াপ্ত হওয়া সোনার মধ্যে এটাই সর্বোচ।
কাস্টমসের অফিসাররা জানিয়েছেন অভিনব কায়দায় বেল্টের মধ্যে বিশেষ খাপ তৈরি করা হয়েছিল। সেই খাপের মধ্যে দিয়ে প্রায় ৫৩ কেজি সোনা পাচারের প্রচেষ্টায় ছিল পাচারকারীরা।আরও পড়ুন:
ওই সাত জনের মধ্যে দুজনের কাছে ছিল ১৪ কেজি করে সোনার বার। বাকিদের কাছ থেকে মিলেছে ১৩ এবং ১৪ কেজি করে সোনা।
যার আনুমানিক বাজারদর সাড়ে ২৮কোটি টাকাআরও পড়ুন:
এছাড়াও অন্য একটি ঘটনায় তিন যাত্রির কাছ থেকে মিলেছে ৮ কেজি সোনা। যার আনুমানিক বাজারদর ৪ কোটি ৮ লক্ষ টাকা।
আরও পড়ুন:
"জিজ্ঞাসাবাদের সময়, চার যাত্রীই স্বীকার করেছে যে তাদের দোহা বিমানবন্দরের ট্রানজিটে সোনা হস্তান্তর করা হয়েছে। একজন সুদানী নাগরিক এই সোনার বারগুলি হস্তান্তর করে। চার যাত্রীকে গ্রেফতার করা হয়েছে এবং ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে।শুরু হয়েছে তদন্ত। এর পেছনে কোন আন্তর্জাতিক চক্র কাজ করছে তাও খতিয়ে দেখছে মুম্বই শুল্ক দফতরের আধিকারিকরা। ( ২১৪)
আরও পড়ুন: