পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারত তার ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল। দিল্লির কর্তব্য পথে ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য, অর্থনৈতিক সমৃদ্ধি এবং সামরিক শক্তির এক অভাবনীয় প্রদর্শনী দেখা যায়। এই কুচকাওয়াজে বিশেষ আকর্ষণ ছিল ‘অপারেশন সিঁদুর’-এ ব্যবহৃত শক্তিশালী ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান এবং আধুনিক মারণাস্ত্রের মহড়া। এ বছরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন।
ভারতের জাতীয় দিবসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃত্বের এই অংশগ্রহণকে একটি বিরল ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।আরও পড়ুন:
আরও পড়ুন:
কুচকাওয়াজে ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং ১৩টি মন্ত্রণালয়ের মোট ৩০টি ট্যাবলো অংশ নেয়। ভারতের ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’ ফুটিয়ে তুলতে ১০০ জন শিল্পী বিভিন্ন বাদ্যযন্ত্রের মূর্ছনায় দর্শক মাতান। অনুষ্ঠানের শেষভাগে সিআরপিএফ ও এসএসবি-র ‘ডেয়ারডেভিলস’ মোটরসাইকেল আরোহীদের দুঃসাহসিক কসরত দর্শকদের অভিভূত করে। ফ্লাই-পাস্টে মোট ২৯টি বিমান অংশ নিয়েছিল, যার সমাপ্তি ঘটে অর্জুন, বজ্রাঙ্গ ও বরুণ ফরমেশনের মধ্য দিয়ে।