পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত ১০৩, আহতের সংখ্যা ১৭০। বুধবার নিহত সামরিক কমান্ডার কাসেম সোলেইমানির সমাধিস্থলের কাছে ইরানের কেরমান শহরে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরিপ্রেক্ষিতে ইরান বৃহস্পতিবার এক দিনের শোক ঘোষণা করেছে, অন্যদিকে রাইসি তুরস্কে তার পরিকল্পিত সফর বাতিল করেছে।
আরও পড়ুন:
বিদেশ মন্ত্রকের আধিকারিক মুখপাত্র, রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার ইরানের কেরমিন শহরে জোড়া বোমা বিস্ফোরণে ঘটনায় শোক প্রকাশ করেছেন। সেইসঙ্গে তিনি এই ঘটনায় ইরানের সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।
এক্স হ্যান্ডেলে মুখপাত্র রণধীর জয়সওয়াল লিখেছেন, খুবই ইরানের কেরমান শহরে ভয়াবহ বোমা হামলায় আমরা মর্মাহত। এই কঠিন সময়, আমাদের তরফ সরকার, ইরানের মানুষের সঙ্গে আমাদের সংহতি প্রকাশ করছি। আমাদের উদ্বেগ, ও প্রার্থনা নিহতদের পরিবারের পাশে রয়েছে।জানা গেছে, প্রথম বিস্ফোরণটি হয় জেনারেল সোলাইমানির কবর থেকে ৭০০ মিটার দূরে। ৩ জানুয়ারি সোলাইমানির মৃত্যু বার্ষিকী।আরও পড়ুন:
২০২০ সালে হত্যা করা হয় তাঁকে। দুই ব্যাগ ভর্তি বিস্ফোরক এনে রেখেছিল সন্ত্রাসীরা। পরে রিমোটের মাধ্যমে দূর থেকে বিস্ফোরণ ঘটায়। সোলায়মানির মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরস্থানের কাছে শোকের অনুষ্ঠান হয়। অতীতে ইরানের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, সোলেইমানি বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের তত্ত্বাবধান করেছিলেন, একটি অভিজাত বাহিনী যা ইরানের আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনা করে এবং যাকে মার্কিন যুক্তরাষ্ট্র একটি বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসাবে মনোনীত করেছে।
আরও পড়ুন: