পুবের কলম, ওয়েবডেস্ক: যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ায় গেলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একটি প্রতিনিধি দল। হামাসের প্রতিনিধি দল।
আরও পড়ুন:
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় বন্দী রুশ নাগরিকসহ আটক বিদেশিদের মস্কোতে গিয়েছেন তারা। রুশ সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রতিনিধি দলটির মধ্যে হামাসের জ্যেষ্ঠ নেতা আবু মারজুকও আলোচনায় উপস্থিত ছিলেন।
মস্কো বর্তমান সংকটের জন্য বারবার মার্কিন কূটনীতির ব্যর্থতাকে দায়ী করেছে এবং ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং একটি শান্তি নিষ্পত্তির লক্ষ্যে আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন:
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাখারোভা বলেন, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘিরি কানিও বর্তমানে মস্কো সফর করছেন এবং রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিনের সঙ্গে আলোচনা করেছেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে প্রবেশ করে ১ হাজার ৪০০ জনকে হত্যার পাশাপাশি দুই শতাধিক মানুষকে বন্দী করে। এর পর থেকেই ধারাবাহিকভাবে গাজা শহরের বোমাবর্ষণ করছে ইসরায়েল। এই হামলায় ৭ হাজারের বেশি সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহত এসব ফিলিস্তিনির বেশির ভাগই নারী ও শিশু।