পুবের কলম,ওয়েবডেস্ক: আরও শক্তিশালী হল ভারতের পাসপোর্ট । মঙ্গলবার প্রকাশিত হয়েছে হেনলি পাসপোর্ট ইনডেক্সের নয়া তালিকা। তাতেই ৫ ধাপ উপরে উঠে ৮০ নম্বরে ঠাঁই পেয়েছে ভারতীয় পাসপোর্ট। এর ফলে এখন থেকে ভিসা ছাড়াই মোট ৫৭টি দেশে ভ্রমণ করতে পারবেন ভারতের পাসপোর্টধারীরা।
এর আগে ২০২২ সালের প্রকাশিত ইনডেক্সে ভারতের স্থান ছিল ৮৫। কিন্তু নয়া ইনডেক্সে ৮০তে উঠে এসেছে ভারতের নাম। এই একই নম্বরে ঠাঁই পেয়েছে সেনেগাল এবং টোগো। ভারতীয় পাসপোর্ট দেখিয়ে মোট ৫৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
  টানা পাঁচ বছর জাপান শীর্ষস্থানে থাকার পর ২০২৩ সালে সেই স্থান অধিকার করে ফেলেছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি, ইটালি এবং স্পেন। প্রায় এক দশক আগে শীর্ষস্থানে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এখন তার ৮ নম্বরে।
বেক্সিটের পর গ্রেট ব্রিটেন দু’ধাপ উঠে এসে রয়েছে ৪ নম্বরে। প্রায় এক দশক আগে শীর্ষস্থানে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এখন তার ৮ নম্বরে। বেক্সিটের পর গ্রেট ব্রিটেন দু’ধাপ উঠে এসে রয়েছে ৪ নম্বরে। তালিকার সবার শেষে আছে আফগানিস্তান। তাদের পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই ২৭টি দেশে যাওয়া যাবে। তালিকার তাদের ঠিক আগে আছে ইয়েমেন, পাকিস্তান, সিরিয়া, ইরাক।