কৌশিক সালুই, বীরভূমঃ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলছে ভয়ঙ্কর যুদ্ধ। আর ইউক্রেনের রাজধানী কিয়েভে আটকে আছেন বীরভূমের সিউড়ির এক ডাক্তারি পড়ুয়া। তাকে দেশে ফেরানোর জন্য উদ্যোগ গ্রহণ করতে চলেছে জেলা প্রশাসন।
আরও পড়ুন:
শাহরুখ সুলতান আহমেদ। বাড়ি বীরভূমের সিউড়ি শহরে।
২০১৬ সাল থেকে ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ মেডিকেল কলেজে পড়াশোনা করছে। মাস তিনেকের মধ্যেই তার চিকিৎসকের কোর্স শেষ হয়ে যাবে। এর মধ্যেই শুরু হয়েছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ। আর সেখানকার রাজধানী শহর কিয়েভে মুহুর্মুহু যুদ্ধবিমান থেকে বোমা ও রকেট লঞ্চার থেকে এসে পড়ছে ক্ষেপণাস্ত্র। তার স্বাস্থ্য দফতরে কর্মী বাবা আফতাব আহমেদ সহ পরিবারের অন্যান্য সদস্যরা গভীর আতঙ্ক উৎকণ্ঠায় রয়েছে ছেলের জন্য। ওদিকে শাহরুখ সুলতান আহমেদ আরও চার বন্ধুর সঙ্গে একটি বাসস্থানে আটকে আছেন।আরও পড়ুন:

ভারতীয় দূতাবাসের মধ্যে তারা ইতিমধ্যেই দাবি জানিয়েছেন, দ্রুত দেশে ফেরার ব্যবস্থা করা হোক। এর মধ্যেই ওই ডাক্তারি পরিবার বাবা সিউড়িতে জেলা প্রশাসন ও বিধায়ক বিকাশ রায় চৌধুরীর কাছে দেখা করে ছেলেকে দ্রুত ফেরানোর আর্জি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও তাড়াতাড়ি ফেরানোর তোড়জোড় শুরু হয়েছে।
আরও পড়ুন:
মোবাইল এর মাধ্যমে ওই ডাক্তারি পড়ে ওর সঙ্গে যোগাযোগ করা হলে সে জানান রীতিমতো ভয়ঙ্কর অবস্থা।
প্রবল আতঙ্কে দিন কাটছে। একসঙ্গে চার বন্ধু মিলে একটি ঘরে আটকে রয়েছে। যদিও এখন পর্যন্ত খাবার জল বিদ্যুৎ এবং মোবাইল ও ইন্টারনেট পরিষেবা কোনও সমস্যা হয়নি। তা সত্ত্বেও তারা ভারতীয় দূতাবাসে যোগাযোগ করেছেন। সেখান থেকে তাদেরকে দ্রুত বের করার আশ্বাস দেওয়া হয়েছে। বাবা আফতাব আহমেদ বলেন, 'ছেলেকে দ্রুত ফেরানোর জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন"।আরও পড়ুন:
সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী বলেন, 'রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে চলেছে ওই চিকিৎসক পড়ুয়া যাতে দেশে ফিরতে পারে'।