পুবের কলম প্রতিবেদক: এমনিতেই নির্দিষ্ট চার্জ দিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে রোগীদের ভর্তির ব্যবস্থা রয়েছে। তবে এই ওয়ার্ডে অস্ত্রোপচারের ব্যবস্থা থাকলেও বিভিন্ন পরীক্ষা এবং অস্ত্রোপচারের জন্য রোগীদের অন্য ভবনে নিয়ে যাওয়া হয়। এখানে সুবিধা পান ভিআইপিরাই।
আরও পড়ুন:
এবার সেই সমস্যা সমাধানের উদ্যোগ নিল প্রশাসন। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছিল, ওয়ার্ডে অস্ত্রোপচারের ব্যবস্থা থাকার পরেও কেন সেই ওয়ার্ডের রোগীদের অন্য ভবনে নিয়ে যাওয়া হয়? আরও অভিযোগ ছিল উডবার্নে অস্ত্রোপচারের সুযোগ পেতেন কেবল ভিআইপিরা।
এবার সেই সমস্যার সমাধানের উদ্যোগী হয়েছে হাসপাতালে প্রশসন। এখন থেকে সাধারণ রোগীদেরও অস্ত্রোপচার করা হবে উডবার্ন ওয়ার্ডে। শুধু তাই নয়, এখানেই করা যাবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা।আরও পড়ুন:
আরও জানা গিয়েছে, এতদিন হাসপাতালে রোগীদের বিল মেটানোর ক্ষেত্রে নগদহীন কোনও বিমা গ্রহণ করা হতো না। তবে সেই বিষয়ে অনুমোদন মিলেছে। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে থাকা রোগীরাও সেখানে নগদহীন চিকিৎসা পরিষেবা পাবেন।
এর জন্য অর্থ দফতরে প্রক্রিয়া চলছে বলে এসএসকেএম সূত্রে খবর।আরও পড়ুন:
জানা গিয়েছে, এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের তিন তলায় রয়েছে অপারেশন থিয়েটার। সেই অপারেশন থিয়েটারে ভিআইপিদের পাশাপাশি সাধারণ রোগীদেরও অস্ত্রোপচার করা হবে। এছাড়াও, সাধারণ রোগীদের জন্য আরও বেশ কিছু সুবিধা চালু করা হচ্ছে উডবার্ন ওয়ার্ডে। সাধারণ রোগীদের জন্য কীভাবে এই অপারেশন থিয়েটারকে ব্যবহার করা হবে? তা নিয়ে নির্দিষ্ট রূপরেখা তৈরির জন্য একটি কমিটি গঠন করেছে এসএসকেএম।
হাসপাতাল কর্তৃপক্ষের সেই কমিটিতে রয়েছেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, ওই অপারেশন থিয়েটারের পরিকাঠামো নতুন করে সাজানো হবে। তারপরে সেখানে ইউরোলজি, অস্থি, স্ত্রী রোগ, শল্য বিভাগের অস্ত্রোপচার করা হবে। এছাড়া কার্ডিওলজি বিভাগের পেসমেকার বসানোর পাশাপাশি এই ওয়ার্ডে থাকবে ৩টি ক্রিটিক্যাল কেয়াব শয্যা বা বেড।আরও পড়ুন:
উডবার্নে অস্ত্রোপচার ছাড়াও সাধারণ রোগীদের জন্য এক্স রে, ইউএসজির সুবিধাও মিলবে। উডবার্ন ব্লকে এমআরআইও চালু হয়েছে। নতুন এই প্রকল্পের জন্য ৬ কোটি টাকা খরচ ধার্য করা হয়েছে। তার জন্য দ্রুতই দরপত্র ডাকা হবে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।