পুবের কলম, ওয়েবডেস্ক: গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে ঝুপড়ির উপর পড়ে কমপক্ষে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। ধবংসস্তূপের নীচে আটকে আরও ৪ জন। জোরকদমে উদ্ধারকাজ চালানো হচ্ছে। তাদের অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। ভেঙে পড়া নির্মীয়মাণ বেআইনি বলে স্বীকার করলেন মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগেই বাড়িতে পড়ে গিয়ে আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাড়িতেই এসএসকেএম চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসা চলছে তাঁর। এই অবস্থায় দুর্ঘটনার পাওয়া মাত্রই মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ঘটনাস্থলে আসেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী স্পষ্টভাষায় বলেন, খালি একটি বহুতল তৈরি করে দিলাম, সেটি কাজ নয়। সব কিছু পরিস্থিতি দেখতে হবে। কিছু কিছু বেআইনি নির্মাণ হয়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যখন কেউ বাড়ি তৈরি করবেন তখন শুধু ৬ তলা বাড়ি তৈরি করে দিলাম, তাই করলেও হল না। ভাবতে হবে আশেপাশের মানুষের কথা। মুখ্যমন্ত্রী সেইসঙ্গে বলেন, সেখানে দেখতে হবে আইনি স্বীকৃত ছিল না। তিনি আরও বলেন, আমি ববিকে জিজ্ঞাসা করেছি, ববি জানিয়েছে আইনি স্বীকৃত ছিল না। যে দোষী তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।শারীরিক অসুস্থতা উপেক্ষা করে, গার্ডেনরিচের দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে হাজির হলেন হাসপাতালেও। যে কোনও পরিস্থিতিতে এভাবেই মানুষের পাশে থেকে, মানুষের সেবায় নিবেদিতপ্রাণ মাননীয়া মুখ্যমন্ত্রী।… pic.twitter.com/5nBLT7cLpC
— Trinamoole Nabo Jowar (@TMCNaboJowar)