পুবের কলম, ওয়েবডেস্ক: বন্যা বিপর্যস্ত চেন্নাইতে গিয়ে বিপাকে পড়লেন বলি তারকা আমির খান। উদ্ধার করা হল নৌকা করে। ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে বিপর্যস্ত চেন্নাই। জলবন্দি গোটা শহর। বন্ধ চেন্নাই বিমান বন্দর। প্রায় হাজারের বেশি উড়ান বাতিল করা হয়েছে।

বাতিল বহু ট্রেন। এই বানভাসী চেন্নাইতে গিয়েই আটকে পড়েছিলেন আমির খান। তার পরে বলি তারকাকে নৌকা করে উদ্ধার করা হল। সেই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সাধারণের মতো একটি নৌকা করে উদ্ধার করে নিরাপদস্থানে পৌঁছে দেওয়া হয় তাঁকে।