পুবের কলম,ওয়েবডেস্ক: ২৫ বছরের যাত্রা শেষ। বিজেপি ছাড়লেন তামিল অভিনেত্রী তথা রাজনীতিবিদ গৌতমী তাদিমাল্লা। অসময়ে পাশে না থাকায় দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে সোমবার পদত্যাগ করেন অভিনেত্রী।
আরও পড়ুন:
এক্স হ্যান্ডেলে পদত্যাগের ছবি পোস্ট করে গৌতমী তাদিমাল্লা জানান, এই মুহূর্তে অকল্পনীয় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি আমি। কেউ পাশে নেই।
দীর্ঘ ২৫ বছর ধরে দলের পাশে ছিলাম তাদেরও পাশে পায়নি। উলটে যে ব্যক্তি তাঁর সঙ্গে প্রতারণা করেছেন তাঁকেই সাহায্য করছেন দলের বর্ষীয়ান নেতারা।আরও পড়ুন:
তিনি এদিন আরও বলেন, কুড়ি বছর আগে সি আলগাপ্পান নামে বিজেপির এক নেতার সঙ্গে তাঁর পরিচয় হয়। উক্ত সময়ে সদ্য বাবা-মাকে হারিয়েছিলেন তিনি। একাই নিজের সন্তানের লালন-পালন করতেন।
সেই পরিস্থিতির সুযোগ নিয়ে বন্ধুত্বের হাত বাড়ান আলগাপ্পান। সম্পর্ক ক্রমশ মজবুত হয়। প্রতিটি বিষয়ে পাশে থাকত সে। জমিজমা সংক্রান্ত নানা বিষয়েও তাঁর সঙ্গে থাকত আলগাপ্পান।আরও পড়ুন:
এই বিষয়ে গৌতমী জানিয়েছেন, আমাদের একা-অসহায় পেয়ে দিনের পর দিন ঠকিয়েছে।
আমাদের সম্পর্ক’কে নাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে গেছে। সবটা বুঝতে পেরে ওঁর বিরুদ্ধে এফআইআর করেও কোনও লাভ হয়নি। বরং বিজেপির উচ্চ-পদস্থ নেতাদের মদতে সব দোষ ধুয়েমুছে সাফ করে দিচ্ছে। তাই শাসক শিবিরের প্রতি আস্থা হারিয়ে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের কাছে সাহায্যের আবেদন করেছেন তিনি। তাঁর বিশ্বাস, মুখ্যমন্ত্রী, পুলিশ প্রশাসন ও বিচারবিভাগ তাঁর প্রতি হওয়া অন্যায়ের সঠিক বিচার করবে।আরও পড়ুন:
https://twitter.com/gautamitads/status/1716276193232818320?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1716276193232818320%7Ctwgr%5E6421b93c23be701892cb94cd2f59572481ac8ed2%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.firstpost.com%2Fentertainment%2Factress-politician-gautami-tadimalla-quits-bjp-after-25-years-after-being-cheated-of-life-earnings-says-party-members-were-helping-the-very-person-who-cheated-me-of-my-life-earnings-13286462.html