পুবের কলম,ওয়েবডেস্ক: জিনাত আমনের তৃতীয় স্বামী সরফরাজ জাফর ওরফে অমর খান্না। বয়সে ৩০ বছরের ছোট অমরকে বিয়ে করার ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী নিজে। দেশবিদেশের সংবাদ মাধ্যমে গুরুত্ব পায় জিনাতের তৃতীয় বিয়ের বিষয়টি। প্রথম স্বামী সঞ্জীব খানের সঙ্গে ছাড়াছাড়ির পর দ্বিতীয় বিয়ে করেন মাজহার খানকে। মাজহার খানের মৃত্যু হয় বিয়ের ১২ বছর পর।
মাজহারের মৃত্যুর পর জিনাত বলেছিলেন, ১২ বছর নরক যন্ত্রণার মধ্যে থাকতে হয়েছে প্রথম স্বামী সঞ্জীব খান প্রকাশ্যে সবার সামনে হোটেলে মারধর করেছিলেন বলে খবর ছড়িয়ে পড়েছিল। তৃতীয় বিয়ে নিয়ে বিবাদের বিষয়টি সামনে আসে ২০১৮ সালে। জিনাতের অভিযোগের পর গ্রেফতার হয় অমর। তার বিরুদ্ধে ধোঁকা প্রতারণার অভিযোগ দেওয়া হয়। সেই মামলায় জবানবন্দি ছিল গতকাল।আরও পড়ুন:
অমর ওরফে সরফরাজের আইনজীবী বলেন, অভিযোগ মিথ্যা। প্রতারণা করে জাল ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে বিয়ের খবর সঠিক নয় কাজির মাধ্যমে বিয়ে হয়। তারা স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে কয়েক বছর ছিল এমনকী হজে গিয়েছেন। একসঙ্গে ছবি শেয়ার হয়, জিনাত অমরের বিয়ে বিবাদ নিয়ে মিডিয়া ফের সরব হয় বিয়ের সার্টিফিকেট চেপে দেওয়া হয়। একটি সংবাদ মাধ্যম আবার নিকাহের কাজি হাফিজ আইয়ুবের বয়ানও ছেপে দিয়েছে।
কাজি বলেন, পাত্র ৩৩ বছরের আর পাত্রী ৫৯ বছরের আমার বেশ মনে আছে তাছাড়া জিনতাকে আর কেনা চেনে। বিয়ে তো হয়েছে এটাকে মিথ্যা কি করে বলব। ১১ হাজার টাকা দেন মোহর লেখা হয় আর গাওয়া সাক্ষী হিসেবে নাম রয়েছে আসগার খান আর সাবির খানের। দু’জনের বাড়ির ঠিকানাও লেখা রয়েছে এই বিয়েকে জাল বলা যায় কীভাবে। উল্লেখ্য, ৭০ দশকে বলিউডে জিনাত আমন নায়িকা হিসেবে নাম করেছিলেন। তাঁর দাম্পত্য জীবন কখনই মধুর ছিল না বলে দাবি করতেন দ্বিতীয় স্বামী মাজহারের মৃত্যুর পর এবার তৃতীয় স্বামী নিয়ে আইনি লড়াইয়ে নামতে হচ্ছে ৭০ পেরনো এই নায়িকাকে। আর মিডিয়াতেও চলছে তাকে নিয়ে মুখরোচক গল্প কাহিনী।