আরও পড়ুন:
ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে লক্ষ্য করে গুলির ঘটনার পর আফগান পাসপোর্টধারীদের জন্য ভিসা ইস্যু অবিলম্বে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, আফগান নাগরিকদের ভিসা প্রদান এবং সব ধরনের আশ্রয় আবেদন নিষ্পত্তি আপাতত বন্ধ থাকবে।
আরও পড়ুন:
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্স-এ লিখেছেন, আফগান পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণকারীদের ভিসা ইস্যু স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপ আসে হামলার প্রধান সন্দেহভাজন আফগান নাগরিক রহমানউল্লাহ লাকানওয়ালের নাম প্রকাশের পর।
হামলায় ন্যাশনাল গার্ডের এক সদস্য নিহত এবং আরেকজন গুরুতর আহত হন।আরও পড়ুন:
সিআইএ নিশ্চিত করেছে, ২০২১ সালে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর লাকানওয়াল আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে আসেন এবং অতীতে তিনি সিআইএর হয়েও কাজ করেছিলেন। তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ গঠন করা হয়েছে।
আরও পড়ুন:
এদিকে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার পরিচালক জোসেফ এডলো জানান, জাতীয় নিরাপত্তার স্বার্থে সব আশ্রয় আবেদনও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর আগে ট্রাম্প ‘ঝুঁকিপূর্ণ দেশ’ থেকে আসা ব্যক্তিদের গ্রিনকার্ড পুনর্বিবেচনার নির্দেশ দেন এবং অভিবাসন আরও কঠোর করার ইঙ্গিত দেন।