আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: ফের রেকর্ড পতন টাকার। সোমবার ডলারের সাপেক্ষে টাকার দাম দাঁড়াল ৮২ টাকা ৭২ পয়সা। গত কয়েকসপ্তাহ ধরেই ডলারের নিরিখে পড়ছে টাকার দাম। টাকার ক্রমাগত এই অবমূল্যায়নের জন্য ইতিমধ্যেই বিরোধীরা তোপ দেগেছেন কেন্দ্রের মোদি সরকারের উদ্দেশ্যে।
আরও পড়ুন:
বিগত কয়েক সপ্তাহ ধরেই পড়ছে টাকার দাম। শুক্রবার যখন বাজার বন্ধ হয়ে তখন এক ডলারের সাপেক্ষে টাকার দাম ছিল ৮২ টাকা ৪৭ পয়সা। সোমবার বাজার খোলার পরে অবস্থার কিছুটা উন্নতি হয়। ডলার পিছু দর দাঁড়ায় ৮২ টাকা ৩৮ পয়সা।
এর পরেই ফের পতন ঘটে টাকার দরে। এক সময়ে ডলার পৌঁছয় ৮২ টাকা ৭২ পয়সায়।আরও পড়ুন:
২০১৩ সালে প্রথমবারের মত টাকার দাম পড়েছিল ১১ শতাংশ। কিন্তু ৯ বছর পর দ্বিতীয় মোদি সরকারের আমলে টাকার পতন ইতিমধ্যেই সেই শতাংশের হিসেব ছাড়িয়ে গিয়েছে।
বাজার বিশেষজ্ঞদের আশংকা এই পতন যদি ৮৪ তে গিয়ে ঠেকে তাহলেও অবাক হওয়ার কিছু নেই।আরও পড়ুন:
কেন্দ্রের যুক্তি আন্তর্জাতিক বাজারের পতনের ফলেই তার প্রভাব ভারতের বাজারে পড়ছে। এরসঙ্গে দোসর হয়েছে জিডিপি। ভারত থেকে বিদেশি লগ্নি উঠে যেতে শুরু করেছে তার সরাসরি প্রভাব পড়ছে ভারতীয় শেয়ার বাজারের উপর। এই পরিস্থিতি চলতে থাকলে খুব শীঘ্রই ভারতীয় টাকা ডলারের তুলনায় ঘুরে দাড়াতে পারবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। টাকার পতন রুখতে ভারত সরকারের কোনও প্রচেষ্টাও চোখে পড়ছে না বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। ( ২১০)
আরও পড়ুন: