পুবের কলম ওয়েবডেস্ক: এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্কের কারণে ব্রিটেনের বার্মিংহ্যাম থেকে দিল্লি আসার পথে সউদি আরবের রিয়াধে জরুরি অবতরণ করল এআই-১১৪। শনিবার এই ঘটনা ঘটলেও রবিবার আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ্যে এনেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
উল্লেখ্য যে, গত ২১ জুলাই নির্ধারিত সময়ে ব্রিটেনের বার্মিংহ্যাম থেকে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার ১১৪ বিমানটি। এরপরই হুমকি মেল আসে এয়ার ইন্ডিয়ার কাছে। দাবি করা হয়, ওই বিমানে বোমা রাখা রয়েছে।
উড়িয়ে দেওয়া হবে বিমানটি। হুমকি মেলের জেরে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হয় কর্তৃপক্ষের তরফে। নিকটবর্তী রিয়াধ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটি। তবে দীর্ঘ তল্লাশির পরও বিমান থেকে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, রিয়াধ থেকে যাত্রীদের দিল্লিতে আনার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। সমস্ত যাত্রীদের থাকার ব্যবস্থাও করেছে কর্তৃপক্ষ।আরও পড়ুন:
অন্যদিকে গত ১২ জুন আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর রীতিমতো হাই অ্যালার্টে রয়েছে এয়ার ইন্ডিয়া। এদিকে মধ্য এশিয়ার আকাশসীমায় সীমাবদ্ধতার জেরে সমস্যায় পড়েছে পরিষেবা। বাতিল হয়েছে বহু বিমান। দিন তিনেক আগেও একই রকম হুমকি পেয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। জয়পুর বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা রাখা রয়েছে বলে দাবি করা হয়। এবার ব্রিটেন থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ছড়াল বোমাতঙ্ক।