পুবের কলম ওয়েবডেস্ক: চলতি বছরের ১২ জুন ভারতের সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহতম বিমান দুর্ঘটনা ঘটে। আহমেদাবাদে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১। ওই দুর্ঘটনায় প্রাণ হারান বিমানে থাকা ২৪১ জন যাত্রী। অলৌকিকভাবে বেঁচে যান মাত্র একজন— ব্রিটেনের লেস্টারের বাসিন্দা ৪০ বছরের বিশ্বাস কুমার রমেশ।
আরও পড়ুন:
তবে দুর্ঘটনার তিন মাস পেরিয়েও এখনও ব্রিটেনে ফিরতে পারেননি তিনি। শারীরিকভাবে সুস্থ হলেও ভয়াবহ মানসিক আঘাত কাটিয়ে উঠতে পারছেন না। ভাই অজয়কে হারানোর শোক, ‘সার্ভাইভার্স গিল্ট’ এবং বিমানে ফের ওঠার ভয় তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছে। বর্তমানে ভারতে থেকেই চলছে তাঁর মানসিক চিকিৎসা।
আরও পড়ুন:
পরিজনেরা জানিয়েছেন, দুঃস্বপ্ন, অনিদ্রা ও ভেতরকার আতঙ্ক বিশ্বাসকে গ্রাস করেছে। স্ত্রীরাও ছেলেকে নিয়ে ইতিমধ্যেই ব্রিটেনে ফিরে গেছেন। পরিবার আশঙ্কা করছে, হয়তো আর কখনও বিমানে চড়তে পারবেন না বিশ্বাস। শারীরিক ক্ষত সারলেও মনের ক্ষত গভীর। তাই তাঁর বাড়ি ফেরা— এখনো অনিশ্চিত।