পুবের কলম,ওয়েবডেস্ক: বাংলাদেশের রাজধানী সংলগ্ন শহর উত্তরায় বিমান ভেঙে পড়ার ঘটনায় শোকপ্রকাশ তদারকি সরকার মুহাম্মদ ইউনুসের। সোমবার দুপুরে উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানটি ভেঙে পড়ে বলেই জানা গেছে। এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় বিধ্বস্ত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় এদিন শোকপ্রকাশ করেছেন মুহাম্মদ ইউনুস।
আরও পড়ুন:
তিনি সোশ্যাল সাইটে পোস্ট করে লেখেন, এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ প্রদান করছি। এছাড়া সরকার দুর্ঘটনার সম্ভাব্য কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলে জানান।