পুবের কলম প্রতিবেদক: কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালেও এবার মিলতে চলেছে এয়ার অ্যাম্বুলেন্স আধুনিক যোগাযোগ ব্যবস্থা। ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে এই বিষয়ে অনুমতি দিয়েছে সংশ্লিষ্ট দফতর ডিজিএসিএ। বাংলায় এবার প্রথম কোনও হাসপাতালের ছাদে এয়ার অ্যাম্বুলেন্স নামবে। ভারতের অন্যান্য বেশ কয়েকটি শহরে এই পরিষেবা মেলে বেসরকারি হাসপাতালে। শুক্রবার সকাল এগারোটা নাগাদ পরীক্ষামূলকভাবে বাইপাসের পাশে ডিসান হাসপাতালের ছাদে নামবে এই হেলিকপ্টার। তাই সেই ছাদে তৈরি করা হয়েছে হেলিপ্যাড। শুক্রবার ওই ছাদে উপস্থিত থাকবেন ডিজিএসিএ’র প্রতিনিধিদল।
ডিজিএসিএ’র অনুমতি ছাড়া কোনও অসামরিক বিমান বা হেলিকপ্টার উড়তে পারে না। এটাই নিয়ম। হাসপাতালের ছাদে এয়ার অ্যাম্বুলেন্স নামানোর জন্য বেশ কিছু নিয়ম মানতে হয়, যার মধ্যে থাকে, হেলিপ্যাড যেন সব দিক থেকে দেখা যায়। যদি জনবহুল এলাকায় হয়, সেখানে যেন প্রশস্ত রাস্তা থাকে। হেলিপ্যাড যেন প্রতি মুহূর্তে পরীক্ষা করা হয়। এ ছাড়া যে সংস্থা পরিষেবা দেবে, তারা যেন ডাবল ইঞ্জিন হেলিকপ্টার ব্যবহার করে। পাইলট দু’জন থাকলে ভালো হয়। জনবহুল এলাকায় হেলিকপ্টার নামানোর জন্য যথাযথ অভিজ্ঞতা যেন থাকে। কোনও এলিভেটেড হেলিপ্যাডে হেলিকপ্টার ওঠা-নামা করলে সেখানে ভালোরকম অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকতে হয়। সেটিও যেন বজায় থাকে। এই সব কিছু দেখেই তবে ডিজিএসিএ অনুমতি দেয় এয়ার অ্যাম্বুলেন্সকে হাসপাতালের ছাদে নামার। ওই বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, ছাদে হেলিপ্যাড গড়ে তোলার এই ভাবনাকে বাস্তবে রূপায়িত করতে গত চার বছর ধরে কাজ করেছেন তারা। অত্যন্ত কম সময়ে হাসপাতালে পৌঁছতে ব্যবহার হবে এয়ার অ্যাম্বুলেন্স। সরাসরি হাসপাতালে এসে নামতে পারলে দ্রুত চিকিৎসাও মিলবে। সময় বাঁচানো এবং রোগীকে বাঁচাতেই এমন পদক্ষেপ করা হচ্ছে। এ ছাড়া সুরক্ষার কথা মাথায় রেখে হায়দরাবাদ থেকে ফায়ার ফাইটিং টিমকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। ত্রিপুরা-সহ নানা রাজ্য, এমনকি প্রতিবেশী দেশ থেকে নিয়মিত রোগীরা যাতায়াত করেন। সেক্ষেত্রে কোনও ইমারজেন্সি পরিস্থিতি তৈরি হলে কাজ করবে এই এয়ার অ্যাম্বুলেন্স। শহর অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে যেসব সুরক্ষা বিধি আছে, তা সম্পূর্ণভাবে মেনে নিয়েই এই এয়ার অ্যাম্বুলেন্স হাসপাতালের ছাদে নামানোর ব্যবস্থা করা হচ্ছে হাসপাতালেব তরফে।এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক এয়ার অ্যাম্বুলেন্স চালানো হচ্ছে। সবদিক থেকে সতর্কতা থাকছে এই ব্যবস্থায়।এবার কলকাতার হাসপাতালে ছাদে নামবে অ্যাম্বুলেন্স-হেলিকপ্টার
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৫, ১১:০২
আরও খবর
সংসদে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের উপস্থিতিতে তুঙ্গে জল্পনা
কৃষ্ণনগরে ধর্ষণ ও খুনের ২ বছর পর সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর 'জনতার দরবারে' নির্যাতিতার মা
বিশেষ পরিস্থিতি ছাড়া ছররা গুলি ব্যবহার নয়, যন্তর মন্তর কাণ্ডে কেন্দ্রকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
পড়ুয়াদের বিক্ষোভে পেলেট গান বিতর্ক, বাহিনীর সমস্ত কাজের দায়ভার নিলেন সিআরপিএফ ডিজি
যন্তর মন্তরে ফের র্যাফ ও ব্যারিকেড, সিজেপি-র নতুন বিক্ষোভের হুঁশিয়ারিতে দিল্লিতে কড়া নিরাপত্তা
যন্তর মন্তরে ফের র্যাফ ও ব্যারিকেড, সিজেপি-র নতুন বিক্ষোভের হুঁশিয়ারিতে দিল্লিতে কড়া নিরাপত্তা
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
গুরুপূর্ণিমার মঞ্চ থেকে বাম-তৃণমূলকে নিশানা, রাজ্যে লাভ ও ল্যান্ড জেহাদ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
গুরুপূর্ণিমার মঞ্চ থেকে বাম-তৃণমূলকে নিশানা, রাজ্যে লাভ ও ল্যান্ড জেহাদ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
আইনে পরিবর্তন, তবুও জাপানের সিংহাসনে নারীদের প্রবেশাধিকার নেই