২৭ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলায় ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের দেশছাড়া করা হবে: অমিত শাহ, ‘ব্যর্থ জ্যোতিষী’ বলে কটাক্ষ তৃণমূলের

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অনুপ্রবেশ ইস্যুতে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারের সীমাঞ্চলে এক জনসভা থেকে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গ–এ বিজেপির সরকার গঠন নিশ্চিত। ক্ষমতায় এলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে দেশছাড়া করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বৃহস্পতিবার বিহারের আরারিয়া জেলায় বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, “পশ্চিমবঙ্গে নির্বাচন দরজায় কড়া নাড়ছে। আমি নিশ্চিত বিজেপি সরকার গড়বে। নতুন সরকার গঠনের পর প্রতিটি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে দেশছাড়া করা হবে।”
শাহর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “অমিত শাহ কতদিন একই কথা বলবেন? বারবার সরকার গড়ার দাবি করছেন, অথচ বাংলায় তাঁদের সাংসদ কমেছে। উনি একজন ব্যর্থ জ্যোতিষী।”
অনুপ্রবেশ রোখার দায়িত্ব কেন্দ্রের বলেও দাবি করেন কুণাল। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন। সীমান্তরক্ষী বাহিনীও কেন্দ্রের নিয়ন্ত্রণে। ফলে অনুপ্রবেশ ঠেকানো রাজ্য পুলিশের কাজ নয়। তিনি আরও প্রশ্ন তোলেন, ত্রিপুরায় বিজেপির সরকার থাকা সত্ত্বেও কীভাবে রোহিঙ্গাদের ধরা পড়ার ঘটনা সামনে আসে।
এদিন অমিত শাহ অনুপ্রবেশ রুখতে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের কথাও ঘোষণা করেন। তাঁর দাবি, সীমান্তবর্তী এলাকার জনবিন্যাস খতিয়ে দেখে কেন্দ্র সরকারকে রিপোর্ট দেবে এই কমিটি। বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও অসমকে জনসংখ্যাগত ভারসাম্যের দিক থেকে ঝুঁকিপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি–র নেতৃত্বে কেন্দ্র সরকার জনসংখ্যার ভারসাম্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান শাহ।
পাল্টা কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, “ভোট এলেই কমিটির কথা মনে পড়ে। আগে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করুন। বাংলা ভাষায় কথা বললেই কেউ অপরাধী হয়ে যায় না।”

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বাংলায় ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের দেশছাড়া করা হবে: অমিত শাহ, ‘ব্যর্থ জ্যোতিষী’ বলে কটাক্ষ তৃণমূলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলায় ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের দেশছাড়া করা হবে: অমিত শাহ, ‘ব্যর্থ জ্যোতিষী’ বলে কটাক্ষ তৃণমূলের

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার