পুবের কলম প্রতিবেদক: রাজ্য সরকারের অনুমতি মিললেই রাজ্যের বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। এতদিন ধরে ইমামি গ্রুপের হাতে থাকা আমরি হাসপাতাল বিক্রি হয়ে যেতে বসেছে। জানা গিয়েছে, আমরি হাসপাতাল কিনে নিচ্ছে মণিপাল হসপিটাল গ্রুপ। এর জন্য ২৪০০ কোটি টাকা পাবে আমরি।
আরও পড়ুন:
জানা গিয়েছে, এই হাতবদলের ঘটনায় রাজ্য সরকারেরও সায় থাকা দরকার। আর তাই সেই অনুমতি চেয়ে ইতিমধ্যেই দুটি হাসপাতালের তরফেই রাজ্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। সূত্রের খবর, সব ঠিক থাকলে বাংলা নতুন বছরেই সবুজ সংকেত দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
আরও পড়ুন:
সূত্রের খবর, ইমামি গ্রুপ বাজার থেকে ঋণ নিয়েছিল। সেই হিসাবে তাদের দেনার পরিমাণ ১৬০০ কোটি টাকা। যা তারা শোধ করতে পারছে না। তাই বাধ্য হয়েই হাসপাতাল বিক্রি করতে চলেছে আমরি।
আরও পড়ুন:
জানা গিয়েছে, তাদের হাতে থাকা চারটি শাখার ব্যবসা বাড়ানোর জন্যেই একসময় এই ঋণ নিয়েছিল আমরি। যদিও সে অর্থে ব্যবসা বাড়েনি। তাই এবার কিছুটা হলেও চাপে পড়ে বাধ্য হয়েই হাসপাতাল বিক্রি করে দিতে চলেছে আমরি।
এর জন্য যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে। এখন শুধু রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষা।আরও পড়ুন:
জানা গিয়েছে, কলকাতায় ৩টি এবং ১টি ভুবনেশ্বরে শাখা রয়েছে আমরির। তাদের ৪টি হাসপাতালের মোট বেড সংখ্যা ১১০০টি। অন্যদিকে, মণিপাল গ্রুপের ২৮টি হাসপাতাল রয়েছে দেশের ১৫টি শহরে। যার মোট বেড ৭,৮০০টি। আমরি ও মণিপাল মিশে গেলে মোট বেড হবে ৯০০-র মতো।
আরও পড়ুন:
দু’টি হাসপাতালের মধ্যে চুক্তি হলে রাজ্যের সম্মতি কেন লাগবে? জানা গিয়েছে, আমরি হাসপাতালে রাজ্যের ২ শতাংশ শেয়ার আছে। বাকি ৯৮ শতাংশ শেয়ারই ইমামি গ্রুপের হাতে রয়েছে। নতুন চুক্তিতে আমরি মানে ইমামি গ্রুপের হাতে থাকবে ১৫ শতাংশ শেয়ার, ২ শতাংশ শেয়ার রাজ্য সরকারের এবং বাকি ৮৩ শতাংশ শেয়ার থাকবে মণিপাল হসপিটাল গ্রুপের কাছে। নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকার এই হাতবদলের আগে নিজেদের শেয়ার ২ থেকে বাড়িয়ে ৫ শতাংশে নিয়ে যেতে চায়। শুধু তাই নয়, কিছু বেডে রোগী ভর্তি ও স্বাস্থ্যসাথীর মাধ্যমে মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে চায়। যদিও সবকিছু আলোচনাধীন বলে খবর।