পুবের কলম,ওয়েবডেস্ক: মাত্র ৯ সেকেন্ডের একটি ভিডিয়ো। আর তাতেই গেরুয়া শিবিরের নেতারা তেলেবেগুনে জ্বলে উঠেছেন। দখলদার ইসরাইলের পাশে দাঁড়ানোর মেকি তৎপরতা শুরু হয়ে গিয়েছে বিজেপির অন্দরমহলে। ইসরাইল-হামাস যোদ্ধাদের সংঘাতকে হাতিয়ার করে লোকসভা ভোটের আগে জাতীয়তাবাদ-দেশপ্রেমের জিগির তুলে মেরুকরণের চেষ্টা করছে গেরুয়া শিবির। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই হামাসকে ‘জঙ্গি’ তকমা দিয়ে গেরুয়া শিবিরের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন।
আরও পড়ুন:
ঘটনার সূত্রপাত ৮ অক্টোবর। যোগীরাজ্যের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কয়েকশো পড়ুয়া ফিলিস্তিনিদের সমর্থনে পদযাত্রা করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, পড়ুয়ারা ‘উই স্ট্যান্ড প্যালেস্টাইন, এএমইউ (আলিগড় বিশ্ববিদ্যালয়) স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন’ লেখা পোস্টার ও ব্যানার হাতে হাঁটছেন। যদিও এএমইউ কর্তৃপক্ষ এই পদযাত্রা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। উল্টোদিকে, বিজেপির যুব নেতা মুকেশ লোধী বলেছেন, ফিলিস্তিনিদের সমর্থনে যেভাবে এএমইউ ছাত্ররা স্লোগান দিয়েছে, তাতে ওদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হওয়া উচিত।
আরও পড়ুন: