পুবের কলম,ওয়েবডেস্ক: ফের চিতার মৃত্যু কুনো জাতীয় উদ্যানে। মৃত চিতার নাম ‘তেজস’ ।  এই নিয়ে গত ৪ মাসে ৭ টি চিতার মৃত্যু হয়েছে কুনোর জাতীয় উদ্যানে। একের পর এক পর চিতার মৃত্যুর ঘটনায় রীতিমতো সাড়া ফেলেছে প্রশাসনিক মহলে।

চিতা মৃত্যু ঘটনায় কুনোর জাতীয় উদ্যানের এক বর্ষীয়ান আধিকারিক জানিয়েছেন, সম্ভবত নিজেদের মধ্যে মারামারি করতে গিয়ে ওই চিতার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ আমরা তার গলায় কাটা দাগ দেখতে পায়। দেখার পরেই তেজসের চিকিৎসা শুরু হয়। কিন্তু দুপুর ২ টো নাগাদ তার মৃত্যু হয়। গত ফেব্রুয়ারি মাসে তেজসকে দক্ষিণ আফ্রিকা থেকে কুনোর ন্যাশনাল উদ্যানে নিয়ে আসা হয়েছিল।