পুবের কলম,ওয়েবডেস্ক: ইসরাইলে রাজনৈতিক বিভাজন আবারো প্রকাশ্যে রূপ নিল। গত ৭ অক্টোবর হামাসের সাথে যুদ্ধ শুরুর পর এই বিরোধ কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও এখন ইসরাইলের রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী নেমে পড়েন। ইসরাইলের দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিক্ষোভকারীরা এক ধরনের অনড় অবস্থান নিয়েছে। ইসরায়েলের দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিক্ষোভকারীরা এক ধরনের অনড় অবস্থান নিয়েছে।

বিক্ষোভকারীরা সরকার বিরোধী বিভিন্ন ধরনের শ্লোগান দেয়।

গাজায় বন্দি ১৩৪ জন ফিলিস্তিনিকে মুক্ত করতে চুক্তির করার জন্যও তারা আহ্বান জানান। রবিবার সামরিক  বাহিনীতে নির্দিষ্ট সময়ের জন্য যোগদানের বাধ্যবাধকতা থেকে আল্ট্রা-অর্থোডক্স ইহুদি পুরুষদের অব্যাহতি দেওয়ার বিরুদ্ধেও প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ ও ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভে অংশ নিতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। বিক্ষোভে অংশ নেওয়া নুরিত রবিনসন নামের ৭৪ বছর বয়সী এক ইসরাইলি বলেন, এই সরকার একেবারে সম্পূর্ণরূপে ব্যর্থ। তারা ইসরাইলিদের অতল গহ্বরে নিয়ে যাবে।

বিক্ষোভকারীরা ইসরাইলি পতাকা উড়িয়ে স্লোগান দিচ্ছিলেন আর বলছিলেন, ‘এখনই নির্বাচনের আয়োজন করুন।’ জেরুসালেমে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, কোনো একটি সমাধানে পৌঁছার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। নেতানিয়াহু আরও বলেন, যুদ্ধের এই পর্যায়ে ইসরাইল যখন জয়ের খুব কাছে, তখন নির্বাচন আয়োজন করা হলে তা দেশকে কয়েক মাসের জন্য পঙ্গু করে দেবে। রবিবার নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবেও বিক্ষোভ হয়। গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের কয়েকজনের পরিবার তেল আবিবের একটি প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এই বিক্ষোভে অন্যরাও অংশ নেয়। তারা জিম্মিদের ফিরিয়ে আনতে নেতানিয়াহু সরকারের ব্যর্থতার বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।

ইসরাইলি পার্লামেন্টের চারপাশে বিক্ষোভরত হাজার হাজার মানুষের মধ্যে  কাতিয়া অ্যামোরজার ছেলে ইসরাইলি সেনাবাহিনীতে কর্মরত। তিনি গাজায় দায়িত্ব পালন করছেন। এই বিক্ষোভের সময় কাতিয়া বলেন, ‘আমি নেতানিয়াহুকে বলতে চাই, দেশ ছাড়ার জন্য আমি তোমাকে একটি প্রথম শ্রেণির টিকেট দিতে পারলে খুশি হবো। তুমি চলে যাও, আর এদেশে ফিরে এসো না। সেই সমস্ত লোকদের সাথে নিয়ে যান, যাদেরকে আপনি সরকারে বসিয়েছেন। তারা আমাদের সমাজের সবচেয়ে খারাপ মানুষ।’