পুবের কলম, ওয়েবডেস্কঃ কাটছে উৎকন্ঠার প্রহর। কি হবে জানা নেই । বাইরে গুলি-গোলার আওয়াজ।

উৎকণ্ঠার প্রহর.........

চারদিকে বারুদের গন্ধ, তার মধ্যেই পার্কিং লটের বেসমেন্টে গুটিসুটি মেরে আশ্রয় নিয়েছে পড়ুয়ারা। একই ঘরে একসঙ্গে রয়েছেন ছেলেমেয়েরা।

  চোখে মুখে আতঙ্ক।

উৎকণ্ঠার প্রহর.........

বন্ধ এটিএম। হাতে টাকা নেই, খাবার জলও প্রায় শেষ হতে চলেছে। কিভাবে বাকি দিনগুলি কাটাবেন তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

উৎকণ্ঠার প্রহর.........

ফোনের চার্জ প্রায় ফুরোনোর মুখে।

এই অবস্থায় কখনও পরিবারের সঙ্গে কথা হচ্ছে, আবার কখনও হচ্ছে না। পরিবারে আতঙ্কের চোখগুলো খালি ভেসে উঠছে। আদৌ কি বাড়ি ফেরা সম্ভব। সেই কথাই বার বার আরও উদ্বেগ বাড়িয়ে তুলছে।

উৎকণ্ঠার প্রহর.........এই রকম বীভৎস দিন যে দেখতে হবে ভাবেনি কেউই।  তাও প্রতীক্ষা সব ঠিক হয়ে যাবে।

উৎকণ্ঠার প্রহর.........