পুবের কলম ওয়েবডেস্ক: কলকাতায় চলে এলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার দুপুরে দমদম বিমানব¨রে তাঁকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী সুজিত বসু। মার্টিনেজকে স্বাগত জানাতে বিমানব¨রে হাজির ছিলেন প্রচুর ফুটবলপ্রেমী। অসংখ্য সমর্থক আর্জেন্টিনার জার্সি পরে, আর্জেন্টিনার পতাকা নিয়ে লিওনেল মেসির সতীর্থকে স্বাগত জানান।
উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব দেবাশিষ দত্ত। মার্টিনেজ সোমবার ভোরে বাংলাদেশে পৌঁছেছিলেন। সেখান থেকেই কলকাতায় এলেন তিনি।আরও পড়ুন:
সোমবার অবশ্য কলকাতায় মার্টিনেজের কোনও অনুষ্ঠান নিয়ে।
বিশ্রাম নেবেন তিনি। মঙ্গলবার দুপুরে মিলনমেলা প্রাঙ্গনে স্পনসরদের একটি অনুষ্ঠানে যোগ দেবেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন গোলরক্ষক। সেখানে একটি আলোচনাতেও অংশগ্রহণ করবেন মার্টিনেজ। নিজের ফুটবল জীবনের নানা জানা-অজানা কথা তুলে ধরবেন তিনি।আরও পড়ুন:
এই অনুষ্ঠানে থাকার কথা ইস্টবেঙ্গলর কর্তাদেরও। লাল-হলুদের পক্ষ থেকে মার্টিনেজকে সংবর্ধনাও দেওয়া হবে। বিকেলে মোহনবাগান ক্লাবে আসবেন তিনি। সেখানে বিশ্বকাপের সেরা গোলরক্ষককে সংবর্ধনা দেওয়া হবে। ক্লাবের তরফ থেকে বিশেষ স্মারক দিয়ে সম্মানিত করা হবে মার্টিনেজকে। সেই সঙ্গে সবুজ-মেরুনে পেলে, দিয়েগো মারাদোনা এবং গ্যারি সোবার্সের নামাঙ্কিত গেটের উদ্বোধন করবেন তিনি।
আরও পড়ুন: