পুবের কলম,ওয়েবডেস্ক: আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তবর্তী নাগোরনো-কারাবাখ রেঞ্জ ছাড়তে শুরু করেছে হাজার হাজার জাতিগত আর্মেনিয়ান। অঞ্চলটিতে আজারবাইজান সামরিক অভিযান চালানোর ২৪ ঘণ্টার মাথায় রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা। ফলে অঞ্চলটি আজারবাইজানের পুরোপুরি নিয়ন্ত্রণে। এ অবস্থায় বাধ্য হয়ে এলাকা ছাড়ছে আর্মেনীয়রা। অঞ্চলটিতে যুগ যুগ ধরে বসবাসরত জাতিগত আর্মেনীয়রা পালিয়ে আর্মেনিয়ার মূল ভূখণ্ডে ঢুকছে।
এই পরিস্থিতিতে আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠকে বসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তবে বৈঠকের বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি আঙ্কারা। দুই প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নাগোরনো-কারাবাখ নিয়ে দুটি যুদ্ধ হয়েছে। প্রথম যুদ্ধ হয় ১৯৯০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর। এরপর ২০২০ সালে আবার যুদ্ধে লিপ্ত হয় দেশ দুটি। গত বছর ডিসেম্বর থেকে আজারবাইজান আর্মেনিয়া থেকে কারাবাখ যাওয়ার একমাত্র পথ অবরোধ করে দিলে নতুন করে উত্তেজনা ছড়ায়। গত মঙ্গলবার নাগোরনো-কারাবাখে আজারবাইজানের সেনা অভিযানের ২৪ ঘণ্টার মাথায় আত্মসমর্পণ করে আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা। চুক্তি অনুযায়ী অস্ত্র জমা দেওয়া শুরু করে তারা। সোমবার ভোর ৫টা পর্যন্ত নাগোরনো-কারাবাখ ছেড়ে প্রায় ৩ হাজার মানুষ আর্মেনিয়ায় প্রবেশ করেছে। আর্মেনীয় সরকার বলছে, তারা হাজার হাজার শরণার্থীর চাপ নিতে প্রস্তুতি নিয়ে রেখেছে। উল্লেখ্য, নাগারনো-কারাবাখ পার্বত্য অঞ্চলের একটি অংশকে আর্মেনিয়া নিজেদের বলে দাবি করলেও এটি আসলে আজারবাইজানেরই অংশ যা আন্তর্জাতিক ভাবে স্বীকৃতও।নাগারনো-কারাবাখ ছাড়ছে আর্মেনীয়রা
ইমামা খাতুন
প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২৪
আরও খবর
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
তিন দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
ইসরাইলের গাজা যুদ্ধের মধ্যে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি ছাত্রছাত্রী নিহত, বলছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়
ভারতীয় আম রপ্তানি নিয়ে সংকট! জাপানের পর এবার নেপালের নিষেধাজ্ঞা
ভারতীয় আম রপ্তানি নিয়ে সংকট! জাপানের পর এবার নেপালের নিষেধাজ্ঞা
ভারতের মঙ্গল অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীর শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে
ভারতের মঙ্গল অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীর শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে
হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভেঙে পড়ল, নিরাপদ দুই পাইলট
হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভেঙে পড়ল, নিরাপদ দুই পাইলট
ওমান উপকূলে ক্ষেপণাস্ত্র হামলা: ২৪ জন ভারতীয় নাবিক উদ্ধার করল কোস্ট গার্ড
ওমান উপকূলে ক্ষেপণাস্ত্র হামলা: ২৪ জন ভারতীয় নাবিক উদ্ধার করল কোস্ট গার্ড
হরমুজ প্রণালীতে মার্কিন অ্যাপাচি গানশিপ বিধ্বস্ত, দুই ক্রু সদস্য উদ্ধার
হরমুজ প্রণালীতে মার্কিন অ্যাপাচি গানশিপ বিধ্বস্ত, দুই ক্রু সদস্য উদ্ধার
লেবাননে নতুন হামলা না হলে ইসরাইলে আর আক্রমণ নয়, জানাল ইরান
লেবাননে নতুন হামলা না হলে ইসরাইলে আর আক্রমণ নয়, জানাল ইরান
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের