পুবের কলম ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীরের রজৌরিতে জঙ্গিদের সঙ্গে সেনা-পুলিশ এনকাউন্টারে নিহত ক্যাপটেন, আহত আরও ৩ জওয়ান। এই এলাকায় জঙ্গীদের উপস্থিতির খবর পেয়ে সেনাবাহিনীর বিশেষ বাহিনী এবং পুলিশ অভিযান শুরু করে। এরপর শুরু হয় মুখোমুখি সংঘর্ষ।
আরও পড়ুন:
সূত্রের খবর, রজৌরি জেলার বাজিমল জঙ্গলে তুমুল সংঘর্ষ চলছে। এই এনকাউন্টারে এক সেনা আধিকারিকের মৃত্যু হয় এবং ৩ জওয়ান গুরুতরভাবে জখম বলে জানা গিয়েছে।
বুধেল তহসিলের গুলের বেহরোটে এলাকায় সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফ যৌথ অনুসন্ধান চালানোর সময়ই গুলিবিনিময় শুরু হয়। জম্মু-কাশ্মীরের পীরপঞ্জালের জঙ্গলে গত কয়েক বছর বেশ কিছু সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জঙ্গীরা ভৌগলিক অবস্থানের সুযোগ নিয়ে লুকানোর জন্য ঘন জঙ্গলকে বেছে নিচ্ছে।আরও পড়ুন:
জঙ্গীরা গা-ঢাকা দিতে দুর্গম পাহাড়, ঘন আলপাইনের জঙ্গলে আশ্রয় নেয়। গত সপ্তাহে রজৌরিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গীর মৃত্যু হয়েছিল।