পুবের কলম, ওয়েবডেস্ক: স্পেন শহরের ভেলেনসিয়ায় একটি জোড়া আবাসনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। কমপক্ষে ৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ১৫ জনের কোনও হদিশ নেই।  আগুন প্রথমে ১৪ তলা বিশিষ্ট আবাসনকে গ্রাস করে।

পরে পাশের আবাসনে ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা জোর কদমে উদ্ধারকাজ চালাচ্ছে। দমকলকর্মীরা আবাসনের বারান্দা দিয়ে মানুষকে উদ্ধার করছে। স্থানীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৫.৩০ মিনিট নাগাদ বহুতলের চার-তলায় আগুন লাগে, সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
হতা-হতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

স্পেনের ভেলেনসিয়ায় জোড়া আবাসনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, প্রাণহানি কমপক্ষে ৪ জনের, নিখোঁজ ১৫

আবাসনটিতে ১৩৮টি ফ্ল্যাট  ও ৪৫০ জন আবাসিক রয়েছেন। উদ্ধারকাজ চালাতে গিয়ে ৬ জন দমকলকর্মী সহ এক শিশু আহত হয়। আপাতত তারা বিপদমুক্ত।

ভেলেনসিয়ার মেয়র মারিয়া হোসে কাতালা জানিয়েছে, এখনও ৯ থেকে ১৫ জনকে খুঁজে বের করার চেষ্টা করছে দমকল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে রয়েছে ২০টি দমকলের ইঞ্জিন। প্রবল হাওয়ার কারণে আগুন নেভাতে সমস্যা হচ্ছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, ভ্যালেনসিয়ায় আবাসনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমি সকল আহত মানুষের প্রতি সংহতি করার কথা বলব। জরুরি বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে'।